আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

আমিনবাজারের ১১৩ বছর পুরানো ব্রিজ ভেঙে পড়লো

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আমিনবাজার-আশুলিয়া নৌপথের পুরাতন একটি বেইলি ব্রিজ ভেঙে নদীতে পড়ে গেছে। এঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও সব ধরনের নৌযান বন্ধ রয়েছে। জানা যায় ব্রিটিশের তৈরী ১৯০৮ সনে এই বেইলী ব্রিজ নির্মিত হয়।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে আমিনবাজার-আশুলিয়া নৌপথের আমিনবাজার এলার ওই বেইলি ব্রিজটি ভেঙে পড়ে। ওই ব্রিজটি পরিত্যক্ত বলে জানা গেছে।

এ ঘটনায় বিআইডব্লিউটিএর একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংশ্লিষ্ট সব নৌযানের মালিক/মাস্টার/ড্রাইভারসহ নৌ-অপারেটরদের আমিনবাজার-আশুলিয়া নৌপথের আমিনবাজার পুরাতন লোহার বেইলি ব্রিজ নদীতে ভেঙে পড়ায় নৌপথটি নৌ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

নিরাপদ নৌ চলাচলের স্বার্থে ভেঙে পড়া বেইলি ব্রিজটি নৌপথ থেকে অপসারণ না করা পর্যন্ত নৌ চলাচল আপাতত বন্ধ থাকবে। এ ছাড়া নিরাপত্তার স্বার্থে ভেঙে পড়া বেইলি ব্রিজের স্থানে লাল পতাকা এবং লালবাতি স্থাপন করা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এসব তথ্য নিশ্চিত করেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ