আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

আবারও মানিকগঞ্জের সেরা ওসি আবুল কালাম পিপিএম

নিজস্ব প্রতিবেদক :

জনগণেন সেবক হিসাবে দিনে রাতে কাজ করে আবারও জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হলেন মানিকগঞ্জের সিংগাইরয়ের আবুল কালাম পিপিএম। তিনি অভিন্ন মানদন্ডের আলোকে এবার জেলার শ্রেষ্ঠ তদন্ত ওসি নির্বাচিত হন।

শনিবার (১৪ আগষ্ট) জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভায় মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ তদন্ত ওসির পুরস্কারটি ক্রেষ্ট ও সনদ তুলে দেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।

আবুল কালাম পিপিএম সিংগাইর থানার আলোচিত সোহান হত্যার তদন্ত, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, মামলা নিষ্পত্তি ও থানার অন্যান্য উল্লেখযোগ্য সার্বিক সফলতার জন্য গত জুুলাই মাসেও মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হন।

এসময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হোসাইন মোহাম্মদ রায়হান, জেলার সকল সার্কেল অফিসার ও সকল থানার অফিসার ইনচার্জ গণ উপস্থিত ছিলেন।

এ ছাড়া জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা এবং শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচন সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল হক নির্বাচিত হন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ