আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে বাপা চকরিয়া শাখার মানববন্ধন

মহেশখালী প্রতিনিধি

১৪ মার্চ আন্তর্জাতিক নদীকৃত্য দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) চকরিয়া উপজেলা শাখার উদ্যোগ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার সকাল ১০ টার সময় চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের মহেশখালী-বদরখালী সেতু সংলগ্ন মহেশখালী চ্যানেল এর মাতামুহুরি নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

বাপা চকরিয়া উপজেলা শাখার সদস্য মাস্টার জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে , উক্ত মানববন্ধনের সঞ্চালনা করেন বাপা চকরিয়া উপজেলা সাধারণ সম্পাদক সাংবাদিক আলাউদ্দীন আলো ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ওলামা পরিষদের সভাপতি মৌলানা জয়নাল আবদীন, বদরখালী ডিগ্রি কলেজের প্রভাষক বাপা সদস্য সাইফুল ইসলাম, বদরখালী ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক শহিদুল ইসলাম শহিদ , বাপা’র সদস্য দেলোয়ার হোছাইন , মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন বাপা চকরিয়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কবি সাইফুল মোস্তফা ।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন , বাপা চকরিয়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক বদরী , বাপা’র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হাছান রিয়াদ , বাপা’র যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আল জাবের ,

ফেরিঘাট ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক মিজানুর রহমান মামুন , বদরখালী লিটল জুয়েল সমবায় স্কুলের শিক্ষক আরমানুল মোস্তফা ছোটন , শ্রমিক নেতা মুজিবুর রহমান , শ্রমিক নেতা আনর আলীসহ বদরখালী ডিগ্রি কলেজ এর শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের ছাত্র এবং বিভিন্ন পেশার সর্বস্তরের লোকজন মানববন্ধনে উপস্থিত ছিলেন ।

বাংলাদেশ নদী মাতৃক দেশ এবং নদী পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ অংশ , সে হিসাবে নদীর নাব্যতা ফিরিয়ে আনতে নদী খনন জরুরি এবং নদীকে দখলদারিত্বের হাত থেকে রক্ষা , দখলীয় নদী উদ্ধার করতে প্রশাসনের প্রতি আহবান জানান বক্তারা । বক্তারা বলেন , মাতামুহুরি নদী হচ্ছে এতদাঞ্চলের সকল নদীর মা , এই নদীটি ভরাট হয়ে এখন মিঠা পানি সংকট দেখা দিয়েছে এবং ব্যুরো মৌসুমে চাষাবাদ ও নলকূপের পানির জন্য মানুষের হাহাকার দেখা দিয়েছে ।

মাতামুহুরি নদী কেন্দ্রিক যে সমস্ত ছোট বড় নদীর শাখা-প্রশাকা রয়েছে সেগুলো বাঁধ নির্মাণ করায় নদী গুলো এখন মৃত প্রায় । মৃত এই নদীতে সরাসরি মূল মাতামুহুরি নদীর পানি প্রবেশ করতে না পারায় এই অঞ্চলে পুকুর, জ্বলাশয় এবং টিউবওয়েলে পানি পাওয়া যাচ্ছে না ।

এগুলো থেকে পরিত্রাণ পেতে সরকারের সুদৃষ্টি কামনা করেন বাপা’র নেতৃবৃন্দ । চকরিয়া উপজেলা বাপা’র সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো বলেন , এই সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্বে পরিবেশ আন্দোলনের অসংখ্য নেতৃবৃন্দ উপদেষ্ঠা হয়েছেন, তারা এই মুহূর্তে আমাদের পরিবেশের জন্য কিছু করতে না পারলে এর চেয়ে বড় ব্যর্থতা আর কিছুই হতে পারে না। আমরা বর্তমান উপদেষ্টাদের প্রতি জোর দাবী জানাচ্ছি অনতিবিলম্বে মাতামুহুরি নদী ও উপকূলীয় অঞ্চলের মিষ্টি পানির সংকট উত্তরণে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ