আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

আদালতের নির্দেশে সাভারে মৃত্যুর দুই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

 

নিজস্ব প্রতিবেদক :

আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য মৃত্যুর প্রায় দুই মাস পর কবর থেকে সাহাজ উদ্দিন (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উত্তোলন করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকালে সাভারের ইমান্দিপুর কবরস্থান থেকে এই মরদেহ উত্তোলন করা হয়।

নিহত সাহাজ উদ্দিন ওই সাভারের ইমান্দিপুর এলাকার রসুল মিয়ার ছেলে। তিনি ফলের ব্যবসা করতেন বলে জানা গেছে।
গত ১২ আগস্ট নিহতের মেয়ে রাবেয়া বাদি হয়ে একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে আদালতে হত্যা মামলা দায়ের করেন।

নিহতের মেয়ের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ৭ আগস্ট সাহাজ উদ্দিন নামের (৫০) এক ফল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হয়, সে পানিতে ডুবে মারা গেছে। পরে তার মেয়ে আদালতে হত্যা মামলা দায়ের করলে সাভার থানা পুলিশ, সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং সিআইডিকে ময়না তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়। এ নির্দেশ মোতাবেক আজ ওই এলাকা থেকে মৃত্যুর দুই মাস পর মরদেহ উত্তোলন করা হয়। নিহতের মেয়ে রাবেয়ার অভিযোগ তার বাবা সকালে ব্যায়াম করতে গেলে ফাহাদ নামের ওই ব্যক্তির গায়ে কাদা ছিটে যায়। এর জের ধরেই তার বাবাকে পানিতে চুবিয়ে হত্যা করা হয়।

সিআইডি, ঢাকা জেলার উপপরিদর্শক আলম মিয়া জানান, নিহত সাহাজ উদ্দিনের মৃত্যুর কারন ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। আগে কিছুই বলা যাচ্ছে না।

মরদেহ উত্তোলনের সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ সিআইডি, সাভার মডেল থানা, স্থানীয় জনপ্রতিনিধি ও নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ