আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

আজ দশম রমজানে ফরিদপুর জেলা ছাত্রলীগের ইফতার বিতরন 

শিশির খাঁন, ফরিদপুর জেলা প্রতিনিধি:

পবিত্র রমজান মাসের দশম দিনেও ইফতার বিতরণ করেছে ফরিদপুর জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা ইফতার বিতরণ করেন।এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান সাধারণ সম্পাদক ফাহিম আহম্মেদ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অমিত বিশ্বাস অর্ক,হানিফ শেখ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাব্বি, ছাত্রলীগ নেতা বেনজির সহ আরো অনেকে।

তারা জানান, আমরা বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখা সব সময় সমাজের গরীব ও অসহায় মানুষের পাশে থাকবো, আমাদের মূল লক্ষ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা।
তারা আরো বলেন, জেলা ছাত্রলীগের এই কর্মসূচি সারামাস চলমান থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ