আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

আজকের পত্রিকা’র তাহিরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন রাজন

আবু জাহান তালুকদার,সুনামগঞ্জ প্রতিনিধি :

দৈনিক আজকের পত্রিকা’র তাহিরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন রাজন চন্দ ।গতকাল ০৯ মার্চ পত্রিকার নির্বাহী সম্পাদক সেলিম খান স্বাক্ষরিত এক নিয়োগ পত্রে তাঁকে তাহিরপুর উপজেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ প্রদান করেন।বিজয় বাংলা (ইউএস বাংলা) মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান দৈনিক আজকের পত্রিকা।রাজন চন্দ এর পুর্বে জাতীয় দৈনিক ভোরের ডাক এর তাহিরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করে আসছিলেন।এছাড়াও তিনি স্থানীয় দৈনিক সুনামকন্ঠ’র স্টাফ রিপোর্টার ও সিলেট প্রতিদিন এর বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।পেশাগত দায়িত্বপালনে রাজন চন্দ সকল শ্রেণী পেশার মানুষের সহযোগীতা কামনা করেছেন। সংবাদ সংক্রান্ত বিষয়ে (মোবা: ০১৭৬৫০-২২৫৫৫) নাম্বার ও (news.tahirpur@gmail.com) ই- মেইলে যোগাযোগ করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ