কমলগঞ্জ, মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের পূর্ব-দক্ষিণ ভাদাইরদেউল গ্রামের নুরজাহান বেগম পরিবারের একামাত্র উপার্জনকারী ছেলে হারানোর ১৩দিনের মাথায় আগুনেপুড়ে ছাঁই হয়ে গেলো বসতগৃহ।
বসতগৃহ পুড়ে যাওয়া পরিবারের সদস্যরা এখন বিপাকে পড়েছে নেই মাথা গোজায় ঠাই। গতকাল ১৫ইং ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর আপ্রাণ প্রচেষ্টায় ঘনবসতি বস্তিটি মারাত্মক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন পুরো নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় ।বসতগৃহ ও মালামাল পুড়ে প্রায় ৩ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।
স্থানীয় সুত্রে জানা যায়, নূরজাহান বেগমের তিন ছেলে এক ছেলে প্রতিবন্ধী । তিন সন্তানের মধ্যে বড়ছেলে নূর ইসলাম ১৩ দিন আগে অসুস্থ হয়ে মারা যান।
সেই শোকের মধ্যে তাদের বসতগৃহে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লাগে। এলাকাবাসী ও কমলগঞ্জ ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে যতক্ষণে আসে এর আগেই ঘর পুড়ে ছাই হয়ে যায়।
আগুন লাগার বিষয়ে জানতে চাইলে নূরজাহান বেগম বলেন, আগুন লাগলো কিভাবে আমরা জানি না। ১৩ দিন আগে আমার বড় ছেলে মারা গেছে বউ এখন অন্তসত্ত্বা। আরেক ছেলে প্রতিবন্ধী তাদেরকে নিয়ে আমি এখন কোথায় যাব।
শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমদ বলেন, আগুন লাগার বিষয় খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ছুটে যায় সে খুব অসহায় নূরজাহান বেগমের পরিবারকে সরকারি ভাবে সহযোগিতা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করবো।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশেকুল হক বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহায্যের জন্য রিপোর্ট দিলে পরিবারকে সহযোগিতা করা হবে।