ফরিদগঞ্জের ঐতিহ্যবাহী পূর্ব চান্দ্রা দরবার শরীফের ‘আঞ্জুমানে এশায়াতে সাইফিয়া মুজাদ্দেদীয়া’ কেন্দ্রীয় কমিটি আয়োজিত কেন্দ্রীয় কর্মী সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হবে আগামীকাল ১৩ মার্চ শনিবার।
দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন পীর আলহাজ্ব ড. এস এম হুজ্জাতুল্লাহ নকশবন্দী মোজাদ্দেদী (মা. জি. আ)-এর নির্দেশক্রমে সকাল ১০ ঘটিকা হতে শুরু হবে কেন্দ্রীয় কর্মী সম্মেলন। উক্ত সম্মেলনকে সফল করার জন্য সারাদেশে ঘটিত আঞ্জুমানে এশায়াতে সাইফিয়া কমিটির সকল সভাপতি, সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদকদের উপস্থিতি থাকার জন্য বিনীত আহ্বান জানিয়েছেন তিনি।