জাবি প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্য অধ্যাপক নুরুল আলমের সভাপতিত্বে ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান বলেন আগস্ট মাসে ভর্তি পরীক্ষা হবে বলে নিশ্চিত করেন।
তিনি বলেন, “ভর্তি পরীক্ষার জন্য সম্ভাব্য সময় আগামী ৩১ জুলাই থেকে ১১ আগস্ট নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি। ভর্তি কমিটির সভায় রেজিষ্ট্রেশনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে ১৮ মে থেকে ১৬ জুন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সঙ্গেও বিশ্ববিদ্যালয় পরিষদের সভার পর সময়সূচি চূড়ান্ত করা হবে।