আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

আঃলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাছিমের আগমনে পথসভা

আশরাফুল আলম রাকিব, শ্রীপুর উপজেলা প্রতিনিধি :

বৃহস্পতিবার – কৃষিবিদ আ. ফ. ম. বাহউদ্দিন নাসিম ও কৃষিবিদ সমির চন্দ্র ময়মনসিংহের সফরে যাওয়ার পথে পথ সভার আয়োজন করা হয়।

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় এ পথসভার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জলিল সাহেব,
শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিরাজুল হক মাদবর।

গাজীপুর ইউনিয়ন কষকলীগের সভাপতি আকরাম হোসেন কাজল, সাধারণ সম্পাদক রকিবুল হাসান লিটন সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পথসভায় জনাব আ.ফ.ম নাছিম সাহেব বলেন, কৃষকলীগ সারা বাংলাদেশে নতুন করে জাগরণ সৃষ্টি করেছে ।

কৃষকলীগ কৃষকের কথা বলে, মানুষের কথা বলে,প্রান্তিক চাষির কথা বলে। কৃষক দের পাশে দাড়ানোর জন্য গঠিত হয়েছিল কৃষকলীগ তাদের পাশে আমাদের দাড়াতে হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ