মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি :
অভিমান করে না ফেরার দেশে চলে গেল ৩ শিশুর জননী শাহানাজ (২৮) এতিম করে রেখে গেলেন পৃথিবীতে তারই ওরসের তিন সন্তান সোমাইয়া( ৭) ইব্রাহিম (২) ও হাবিবা নামের ৯ মাসের শিশুকে। হাবিবা জানে না বুঝেও না তার জন্মদাত্রী মা কোথায় আছে সে শুধু কান্নাই করছেন এমন হৃদয়বিদারক ঘটনা
ঘটেছে গাজীপুরের কাশিমপুরে।গত ৩/০১/২০২১ ইং তারিখে কাশিমপুর বাজার এলাকা য় পারিবারিক কলহের জেরে শাহানাজ নামের এক গৃহিণী গলায় ফাসি দিয়ে আত্মহত্যা করলে তার এই৩ শিশু অনাথ হয়ে পরে।এই অনাথ শিশু দেখে মানবিক গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার এর নির্দেশনায় কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবে খোদার ব্যক্তিগত অর্থে এই ৩ শিশুর সকল প্রকার খাবার এর ব্যবস্থা করেন।ওসি মাহাবুবে খোদা কান্না জড়িত কন্ঠে আরও বলেন আমার সামর্থ্য অনুযায়ী সাহায্য করেছি সামনে আরো করব ইনশাল্লাহ। এমন মানবিক কাজে হাজার মানুয কৃতজ্ঞতা স্বীকার করেছেন কাশিমপুর থানা পুলিশের প্রতি।