অবন্তীকা সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি :
অবশেষে বানর প্রবেশের পর পানির ট্যাংকের ঢাকনা মেরামত করলো কলেজ প্রশাসন। উল্লেখ গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরান ঢাকার ঐতিহ্যবাহী শহীদ সোহরাওয়ার্দী কলেজের পানির ট্যাংকিতে বানর প্রবেশের একটি ভিডিও ছড়িয়ে পরে।
এই নিয়ে শিক্ষার্থীদের মাঝে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। শিক্ষার্থীরা এই ঘটনায় কলেজ প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করেন।
তারপর বিষয়টি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহসিন কবীরের নজরে আসলে তিনি তৎক্ষানিক ব্যবস্থা গ্রহণ করেন। তিনি বলেন আজকের মধ্যেই পানির ট্যাংকি পরিস্কার সহ মজবুত ঢাকনা লাগানো হবে।
পরে সরজমিনে গিয়ে দেখা গেলো দু’জন মিস্তিরি কাজ করতেছে। তাদের কাছে জিজ্ঞেস করলে তারা বলেন স্যারের নির্দেশনা মোতাবেক পানির ট্যাংকি পরিস্কার এবং মজবুত ভাবে ঢাকনা লাগানোর কাজ চলছে কাজ শেষে সবাই পানি পান করতে পারবে।
এই বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহসিন কবীর বলেন, বিষয়টি আমার নজরে আশার সাথে সাথে আমি মিস্ত্রিকে খবর দেই তারা এসে ইতোমধ্যে কাজ করতেছে আশা কি আজ থেকেই শিক্ষার্থীরা বিশুদ্ধ পানি পান করতে পারবে।