আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

অপ-প্রচার ও মিথ্যা মানববন্ধনের বিরুদ্ধে এমপির সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকুর বিরুদ্ধে মিথ্যা ও যড়যন্ত্র মূলক অপ-প্রচার ও ধামরাইয়ের বাইরে থেকে লোক ভাড়া করে মানববন্ধনের প্রতিবাদে ধামরাই প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে।

এসময় এমপি বলেন আগামী তিন দিনের মধ্যে তারা এবিষয়ে ক্ষমা না চাইলে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

বুধবার ( ৬ অক্টোবর) সকাল ১১ টার দিকে ধামরাই প্রেসক্লাবের হল রুমে এই সংবাদ সম্মেলন করেন স্থানীয় সংসদ সদস্য বেনজীর আহমদ।

এর কিছু সময় আগে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকা আরিচা মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা বলেন, গত মঙ্গলবার ঢাকা প্রেসক্লাবের সামনে ধামরাইয়ের সাবেক সংসদ সদস্য এম এ মালেক এর উস্কানিকে ধামরাইয়ের অবৈধ আবাসন প্রকল্প আকসির নগর এর কিছু স্বার্থান্বেশী লোক নিজেদের স্বার্থে নিজ এলাকা ধামরাইতে সংবাদ সম্মেলন না করে ঢাকায় গিয়ে বর্তমান এমপি বেনজীর আহমদ ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে।

কিন্তু এক শ্রেণির স্বার্থান্বেশী লোক যারা আকসির নগর আবাসন প্রকল্প থেকে বাদ পড়ার পর ওই সকল লোকজন ধামরাইতে সংবাদ সম্মেলন না করে ঢাকায় গিয়ে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলন বক্তারা আরো বলেন, সাবেক সংসদ সদস্য এম এ মালেক কিছু বিএনপি জামাত সমর্থকদের নিয়ে ধামরাইতে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির জন্য চেষ্টা করছে। কারণ আকসির নগর নিয়ে কুল্লা ইউনিয়নের মামুরা এলাকার বদরুল সরদার বদু ও সাইদুল ইসলাম আকসির নগর প্রকল্প থেকে অর্থ উপার্জন করতে না পারায় তারা এলাকার কিছু লোকজনকে নিয়ে সিন্ডিকেট করে একটি অরাজকতা সৃষ্টি করছে।

এর আগে যুবদল নেতা বদরুল সরদার স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এর নামে মিলাদের জন্য চাঁদা দাবী করার কারণে একটি মামলায় জেলহাজতে যান। কিন্তু জামিনে এসেই তিনি আবার ধামরাইয়ের বাইরে থেকে লোক ভাড়া করে নিয়ে ঢাকায় গিয়ে সংবাদ সম্মেলন করেন। যা সম্পূর্ণ মিথ্যা।

আকসির নগরের পাশেই বসবাস করেন শীতল সরকার, লুৎফর রহমানসহ আরো অনেকেই বলেন, আকিসর নগর আবাসন প্রকল্পটি এলাকায় আনে বদরুল সরদার ও সাইফুল ইসলামরা। আজ তাদের স্বার্থে আঘাত লাগার কারণে তারা হট্রগোল পাকানোর চেষ্টা করছে। বর্তমান সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচার চালাচ্ছে। তাদের পিছন থেকে সাবেক এমপির উস্কানি রয়েছে বলে জানান তারা।

শীতল সরকার বলেন, আমাদের জমি আকসির নগর কিনে নিয়েছে। টাকাও সঠিক সময়ে দিয়েছে।আজ বদুর মতো লোকদের স্বার্থে আঘাত লাগার কারণে তারা ঝামেলার সৃষ্টি করছে। আমরা তাদের শাস্তির দাবি জানাই।

সংবাদ সম্মেলনে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ বলেন, আকসির নগর আবাসন প্রকল্প সম্পর্কে আমি জানি না।

যদি আবাসন প্রকল্পের লোকজন জোর পূর্বক জমি দখল করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু একটি মহল রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করতে লোকজন ভাড়া করে নিয়ে ঢাকায় গিয়ে সংবাদ সম্মেলন করেন।

তারা তো ধামরাইবাসী নয়। বিভিন্ন ভিডিও বক্তব্যের মাধ্যমে উঠে এসেছে ওই মানববন্ধনে ধামরাইয়ের বাইরে থেকে লোক আনা হয়েছে। তারা বলেছেন, আমি কিছুই জানি না। সাবেক এমপির কথায় এখানে এসেছি।

তিনি আরও বলেন, যারা এই ধরনের মিথ্যা ও যড়যন্ত্র মূলক অপবাক্য ছড়াচ্ছে তারা যদি ৩ দিনের মধ্যে ভুল স্বীকার করে ক্ষমা না চায় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন ধামরাই  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, মহিলা ভাইস- চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু,কুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কালীপদ সরকার ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ