আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

অগ্রণী ব্যাংকের এমডি মোঃ শামসুল ইসলামের রোগমুক্তির জন্য দোয়া

কাইয়ুম সুলতানঃ

অগ্রণী ব্যাংক লিমিটেড এর এমডি ও সিইও, বঙ্গবন্ধু কর্ণারের উদ্ভাবক মোঃ শামসুল ইসলাম এর রোগমুক্তি কামনায় মৌলভীবাজারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ জুলাই) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় জামে মসজিদে বাদ যোহর সিনিয়র সাংবাদিক ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমেদের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেডের ডিজিএম আব্দুল লতিফ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দেশ টিভির জেলা প্রতিনিধি সালেহ এলাহী কুঠি, অগ্রণী ব্যাংক লিমিটেড এর মৌলভীবাজার প্রধান শাখার ব্যবস্থাপক মোঃ লুৎফুর মজিদ, অগ্রণী এসএমই এর ম্যানেজার ফারুক আহমেদ, সাংবাদিক দুরুদ আহমেদ, মেরাজ আলী, এম এ কাইয়ুম সুলতান, ডাক্তার মোঃ আবুল কাশেম, রুমেন আহমদ প্রমুখ।
এছাড়াও উক্ত দোয়া মাহফিলে শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
এসময় দোয়া পরিচালনা করেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় জামে মসজিদের ইমাম মওলানা মোঃ জয়নুল হক।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ