আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে যুবলীগ নেতা আজমগীর

দেলওয়ার হোসাইন,পেকুয়া :

কক্সবাজারের পেকুয়া সিকদার পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছেন উপজেলা যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আজমগীর ।

শনিবার দুপুরে তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারেকে নগদ সহায়তা তুলে দেন।
জানা যায়, আজ শনিবার সকাল সাড়ে দশটায় রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে সিকদার পাড়া এলাকার মৃত মনজুর আলমের ছেলে মৌলভী হেলাল উদ্দিনের বসত ঘর পুড়ে যায়।

এতে প্রায় ১লক্ষ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়ে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান যুবলীগ নেতা মোহাম্মদ আজমগীর।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ