আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

অগ্নিকাণ্ডে ১০পরিবারকে ১লক্ষ টাকা অনুদান, পুননির্মাণের ঘোষনা: সাবেক এমপি বদির

মোঃ আলমগীর, টেকনাফ  প্রতিনিধি :

টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের গুচ্ছ গ্রামে আগুনে পুড়ে যাওয়া ১০টি ঘর পরিদর্শন করলেন, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের দু’বারের জনপ্রিয় সাবেক সংসদ সদস্য ও টেকনাফ

পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান বদি। পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে প্রাথমিক ভাবে ১ লক্ষ টাকা অনুদান দিলেন সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি।

এসময় সাবেক এমপি বদি বলেন, আমি বদি বেঁচে থাকতে আপনাদের কোন চিন্তা নেই। ১০ টি ঘর পুড়ে যাওয়া খবর পেয়ে আপনাদেন দেখতে চলে আসলাম।

ক্ষতিগ্রস্ত পরিবারে কার কি ক্ষতি হয়েছে সবকিছু তালিকা করার রবিকে নির্দেশ প্রদান করেন। তাদের কাপর চোপড় পযর্ন্ত পাঠিয়ে দিবেন বলে জানান বদি।

বদি আরও বলেন, অচিরেই ১০টি ঘর নতুন করে নির্মাণ করা হবে। আমি সব সময় গরীবের পক্ষে থাকি এবং সহযোগীতা করা আমার কাজ। সহযোগীতা না করলে আমি ঘরে ঘুমাইতে পারিনা।

ঘরে বসে থাকা আমার কাজ নয়। নেতার কাজ হচ্ছে সবসময় গরীবের পাশে থাকা। আমি আব্দুর রহমান বদি যতদিন বেঁচে থাকি,ততদিন গরীব মানুষকে সাহায্য করে যাবো ইনশাআল্লাহ। পরিশেষে ১০ পরিবার কে ১বস্তা করে চাল বিতরন করেন।

এসময় ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে নিজস্ব তহবিল থেকে ১০ হাজার টাকা অনুদান দিলেন টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব জাফর আহমদ।

উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও পৌর আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল হোসাইন, টেকনাফ পৌর ০৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আলমগীর,

পৌর আওয়ামী লীগ নেতা ও বিজয় টিভির টেকনাফ প্রতিনিধি সাংবাদিক সাইফুদ্দিন মোহাম্মদ মামুন ও নাফ টিভির কারিগরী সম্পাদক খোরশেদ আলম, সৌদি প্রবাসী ইয়াছিন আবুল খায়ের।

গত সোমবার ১০ অক্টোবর রাত সাড়ে ৩ টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের ০২নং ওয়ার্ডের আদর্শ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘঠেছে।

খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছেন। স্থানীয়রা জানাই ওই অগ্নিকাণ্ডে ১০টি বাড়ি ঘর পুড়ে ছাঁই হয়ে যায়। এমতাবস্থায় খোলা আকাশের নিচে বসবাস করছে অসংখ্য নারী, পুরুষ ও শিশুরা।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবার যারা হলেন, মির কাশেম, ছেনুয়ারা বেগম, শামশুন নাহার, কুলসুমা বেগম, নুরুল ইসলাম, সমজিদা বেগম, রশিদা বেগম, রাজা মিয়া নুর নাহার, রিজা আক্তার।

স্থানীয় ব্যক্তি আব্দুর রহিম জানান, সোমবার ১০ অক্টোবর রাত সাড়ে ৩ টার দিকে সাবরাং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আদর্শ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের উদ্ধার করতে গিয়ে নুর ছাবের এর পায়ের মধ্যে পুড়ে যায়।

তাদেরকে বাঁচালেন মোহাম্মদ হাসান। সরেজমিনে খুজঁ নিয়ে জানা যায়, মঙ্গলবার সকালে টেকনাফ উপলেজা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষনিক কিছু সহযোগীতা করা হলে ও এখনো পর্যন্ত বড় ধরনের কোন সহযোগীতা কেউ দেয়নি বলে স্থানীয়রা জানান।

এসময় কক্সবাজার জেলা পরিষদের সদস্য প্রার্থী ও টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব জাফর আহমদ নিজস্ব তহবিল থেকে ২০ হাজার টাকা সহযোগীতা করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ