আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হৃদয়ে আলফাডাঙ্গা 

মুকুল বসু ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

রোববার সন্ধ্যায় উপজেলার গোপালপুর ইউনিয়নের চর চান্দড়া গ্রামের কৃষক আব্দুর রহমান সর্দাররের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে রহমান সর্দার ও তার পরিবার ঘর থেকে বের হতে পারলেও তারা কোন জিনিসপত্র ঘর থেকে বের করতে পারেননি। ফলে কাপড়-চোপড়, ফসল ও আসবাবপত্রসহ ঘরটি সম্পূর্ণ রূপে ভস্মীভূত হয়ে যায়।

খবর পেয়ে সোমবার (১০ এপ্রিল) দুপুরে হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্যরা ক্ষতিগ্রস্ত ওই কৃষকের বাড়িতে ছুটে গিয়ে তাদের স্বান্তনা দেন।

এসময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে একমাসের বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন সংগঠনটির সদস্যরা। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ২৫ কেজি চাল, ৩ কেজি ডাল, ৫ কেজি আলু, ৩ কেজি তেল, ৩ কেজি পেয়াজ, ২ কেজি চিনি, ১ কেজি খেজুর, ১ কেজি লবন, ২ প্যাকেট সেমাই ও ১ প্যাকেট গুড়ো দুধ দেওয়া হয়।

এসব বিতরণকালে হৃদয়ে আলফাডাঙ্গা পরিচালনা পর্ষদের সদস্য মিয়া রাকিবুল, মনিরুল ইসলাম ও তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এ বিষয়ে হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্যরা জানান, ‘এমন অগ্নিকাণ্ডে আমরা সত্যিই মর্মাহত।

আমরা যতটুকু পেরেছি সহযোগিতা করেছি। এধরণের সহযোগিতা অব্যাহত থাকবে। সেইসাথে বিত্তবানদের এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ