আজ ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং

আধুনিক সুযোগ-সুবিধাসহ তেঁতুলঝোড়া ইউনিয়ন গড়তে চাই : শাওন সরকার 

নিজস্ব প্রতিবেদক:

জনগণের কল্যাণে আধুনিক সুযোগ-সুবিধাসহ তেঁতুলঝোড়া ইউনিয়ন গড়তে চাই বলে মন্তব্য করেছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শাওন সরকার। তিনি আজ সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে আরো বলেন, দীর্ঘদিন যাবত তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, ভাঙাচোরা রাস্তাঘাট, অপরিকল্পিত ভবন নির্মাণ, ফুটপাত দাখল ও চাঁদাবাজিসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত তেঁতুলঝোড়া ইউনিয়ন। আমি এই সমস্ত জনদুর্ভোগ থেকে তেঁতুলঝোড়াবাসীকে মুক্ত করতে একটি আধুনিক ও সময় উপযোগী পরিকল্পনার মাধ্যমে মানুষের বসবাসযোগ্য আধুনিক তেতুলজোড়া ইউনিয়ন গড়ে তুলতে চাই। তিনি আরো বলেন, দীর্ঘ ১৯ বছর পর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। আমি বিএনপি’র চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশিত উন্নয়নের রুপরেখা ধরে তেঁতুলঝোড়ার জনগণের উন্নয়নের জন্য কাজ করে যাবো।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ