নিজস্ব প্রতিবেদক:
নবাগত প্রধান মন্ত্রী ও মন্ত্রী পরিষদ সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন। এজন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে সৌন্দর্য বর্ধন ও নিরাপত্তা জনিত কারণে সর্ব সাধারণে প্রবেশ দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা।
রোববার (ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভারের জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু এ তথ্য নিশ্চিত করেন। এরআগে সকাল থেকে সর্ব সাধারণের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
জানা যায়, সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে এমপি ও বিকেল ৪ টার দিকে মন্ত্রী পরিষদ শপথ গ্রহণ করবেন। এরপরে নবাগত মন্ত্রী ও প্রধান মন্ত্রী জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন। সেজন্য সাভারের জাতীয় স্মৃতিসৌধে বিভিন্ন প্রাঙ্গণে ধুয়ে-মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। এছাড়া জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
এবিষয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু বলেন, নবাগত প্রধান মন্ত্রী ও মন্ত্রী পরিষদ বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন। সে কারণে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে সৌন্দর্য বর্ধন ও নিরাপত্তা জনিত কারণে সর্ব সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে প্রধান মন্ত্রী ও মন্ত্রী পরিষদ শ্রদ্ধা জানানোর পরেই সর্ব সাধারণের জন্য আবার স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান তিনি।