আজ ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ ইং

সাভারে পাকিং করা হানিফ বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক:

সাভারে হানিফ পরিবহনের একটি  বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। পরে সাভার ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় আধা ঘন্টারও বেশি সময় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টা ৪৪ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় কফিল পেট্রোল পাম্পের সামনে পাকিং করা ওই বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুই ইউনিট আধা ঘন্টাও বেশি সময় চেষ্টায় ৭ টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকার কফিল পেট্রোল পাম্পের সামনে আরিচাগামী লেনে একটি হানিফ পরিবহনের বাস পাকিং করা ছিল। হঠাৎ সন্ধ্যার দিকে ওই বাসে পথচারীরা আগুন দেখতে পায়। পরে সাভার ফায়ার সার্ভিসকে খবর দেন।
সাভার ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার আবু হানিফ  বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। প্রাথমিকভাবে অগ্নিকান্ডের সূত্রপাত জানা যায়নি। তবে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী  বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাড়ির যান্ত্রিক ক্রুটির কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ