আজ ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ ইং

নলডাঙ্গায় বিএনপির হেভিওয়েট নেতা,দেব জ্যোতি দেব দেবু আর নেই

মোঃ আসাদুল ইসলাম
নলডাঙ্গা প্রতিনিধি:

নাটোরের নলডাঙ্গার ৪নং পিপরুল ইউনিয়নের তিন বারের সফল চেয়ারম্যান (সাবেক) দীর্ঘ কালের ইউনিয়ন বিএনপির (সাবেক) সভাপতি, বিএনপির হেভিওয়েট সিনিয়র নেতা দেব জ্যোতি দেব দেবু  আর নেই ইন্নালিল্লাহ, (ওং ডিব্বাং লোকো সর্গচ্চোত) ।

দীর্ঘদিন হার্ড, ডায়বেটিস ও স্টোক জনিত কারনে প্যারালাইজড হয়ে অসুস্থ হয়ে পরেন।  ১২ই ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার হঠাৎ হার্ডের
সমস্যায় শ্বাসকষ্টের কারনে অবস্থা বেগতিক হলে রাত্রে হার্ড ফাউন্ডেশন (রাজশাহী) ভর্তি করেন। অদ্য ১৩ই ফেব্রুয়ারী রোজ শুক্রবার সন্ধ্যা প্রায় ৫:০০ ঘটিকার সময় ইন্তেকাল করেন বিএনপির হেভিওয়েট নেতা দেব জ্যোতি দেব দেবু (৭২) ইন্না-লিল্লাহ।

দেব জ্যোতি দেব দেবু দীর্ঘ সময় অসুস্থ ছিলেন। দীর্ঘ প্রায় ১৯বছর যাবৎ ৪নং পিপরুল ইউনিয়নের
চেয়ারম্যান ছিলেন। তার নেতৃত্বে পিপরুল ইউনিয়ন বিএনপি অধ্যাশুত ইউনিয়নে পরিনত করেছেন তিনি।

অসুস্থ অবস্থায় ইউনিয়ন বিএনপির নেতা- কর্মীদের এবং সাধারন মানুষের মাঝে মিশতেন, সাহষী ভুমিকা রাখতেন। পিপরুল ইউনিয়নের সাধারণ সকল মানুষের অতি প্রিয় ছিলেন। তিনি অত্যন্ত বিনয়ী, সত ও যোগ্য শাসক এবং বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী ছিলেন, প্রয়াত নেতা দেব জ্যোতি দেব দেবু,,  বলছেন পিপরুল ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারন মানুষ।

পিপরুল ইউনিয়ন বিএনপি একজন যোগ্য নেতাকে হারালো। সকলের চাওয়া, অত্যন্ত ভাল মানুষ ছিলেন, তেমনি ভালনেতাও বটে। ভগবান যেন পরকালে  সর্গীয় দান করেন এবং তার পরিবারকে শোক সইবার তৌফিক দান করেন।

আগামীকাল ১৪ই ফেব্রুয়ারী রোজ শনিবার সকাল নয় ঘটিকায় নেওয়া হবে পাটুল হাপানিয়া শোষান ঘাটে পরবর্তী কার্যক্রমের জন্য এমনটাই জানিছেন পরিবার ও আত্মীয় সজন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ