আজ ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ ইং

ঢাকা ১৯ আসনে ১১ দল জোট প্রার্থীর ইশতেহার ঘোষণা

সাভার প্রতিনিধি

দখল, চাঁদাবাজি, মাদক, জলাবদ্ধতা ও শিল্প শ্রমিকদের স্বাস্থ্য সেবার নিশ্চয়তা দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা-১৯ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী দিলশানা পারুল। সোমবার বিকেলে সাভার থানা রোডের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ইশতেহার তুলে ধরেন।

এতে নদী দখলমুক্ত, শিল্প কারখানাগুলোকে শ্রমিকবান্ধব করা, শ্রমিকদের সরকারি হাসপাতাল ও কর্মজীবী নারীদের সুযোগ-সুবিধাসহ সাতটি বিষয়কে তিনি ইশতেহারে গুরুত্ব দেন।

এসময় এক প্রশ্নের জবাবে দিলশানা পারুল হুশিয়ার উচ্চারণ করে বলেন, এবার কেন্দ্র দখল করা সহজ হবে না। যারা এমন চিন্তা করে বসে আসেন, তারা ভুলে যান। ভোটে কোন কারসাজি করতে দেয়া হবে না।

এসময় ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে আহ্বান জানান এনসিপি প্রার্থী। বলেন, ভোট দেয়ার দায়িত্ব আপনাদের। রক্ষা করার দায়িত্ব সরকারের।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ