আজ ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ ইং

ঢাকা ২ আসনে ধানের শীষে গণসংযোগ করছেন ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা – ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমানের পক্ষে জোরালো প্রচার-প্রচারণা চালিয়েছে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি এ আর অনিক। শুক্রবার বিকেলে ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় এই গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রচারণাকালে ছাত্রদলের নেতাকর্মীরা পথচারী, ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির রাজনৈতিক বার্তা তুলে ধরেন।

এই প্রচার কার্যক্রমে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি ও সাভার থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এ আর অনিক, সাভার থানা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান সোহান, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সদস্য সাভার থানা ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাদ্দাম হোসেন ফুয়াদ, সাভার থানা ছাত্রদলের সাবেক সমাজ সেবা সম্পাদক আবু বক্কর সিদ্দিক শান্ত সহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি সাভার থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এ আর অনিক বলেন,
আমরা সকলে মিলে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করব, ঢাকার প্রবেশদ্বারে অবস্থিত এই ঢাকা ২ আসন টি এটি বিএনপি অধ্যুষিত এলাকা ইনশাআল্লাহ আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে ৯০ এর ছাত্রনেতা ডাকসুর সাবেক ভিপি সাবেক এমপি সাবেক মন্ত্রী আলহাজ্ব আমানউল্লাহ আমান ঢাকা ২ আসনে ভূমি ধস বিজয় হবে। জনগণ ১৭ বছর ভোট দিতে পারেনি তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দিতে মুখিয়ে আছে ঢাকা ২ আসনে ধানের শিষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা থামানো যাবে না,তরুণ সমাজ এবার নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। ভোটাররা ধানের শীষের প্রতি তাদের ভালোবাসার কথা স্পষ্টভাবে জানাচ্ছেন। আমরা বিশ্বাস করি সারা বাংলাদেশের আপামর জনতা ১২ই ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে গণরায় দিয়ে জননেতা তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করবে। আমরা শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছি।”

এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ