আজ ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৬ ইং

ঢাকা ১৪ আসনে ধানের শীষে ভোট চাচ্ছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা- ১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলির পক্ষে প্রচার-প্রচারণা চালিয়েছে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল । সাভারের বনগাও ইউনিয়নের কোন্ডা এলাকায় রবিবার সন্ধ্যায় এই গণসংযোগ করেন।

প্রচারণাকালে ছাত্রদলের নেতাকর্মীরা পথচারী, ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চায়। এ সময় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির রাজনৈতিক বার্তা তুলে ধরেন।

প্রচারণায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, সাভার থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি এ আর অনিক,সাভার পৌরসভা ছাত্রদল নেতা শহিদুল ইসলাম সোহাগ, ঢাকা জেলা উত্তর ছাত্রদল নেতা এনামুল, বনগাঁও ইউনিয়ন ছাত্রদল নেতা মেহেদি হাসান সাজ্জাদ, আতিকুল, কাইয়ুম, মুসাব্বির, কাজল, আলভীর সহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল বলেন ,
ঢাকা-১৪ আসনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া আমাদের আশাবাদী করছে। ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবধিকার কর্মী, জনগণ পরিবর্তন চায় এবং ধানের শীষের পক্ষে জনসমর্থন দিন দিন বাড়ছে।”

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি ও সাভার থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এ আর অনিক বলেন ,
“আমরা সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, তাদের কথা শুনছি, ভোটাররা ধানের শীষের প্রতি তাদের ভালোবাসার কথা স্পষ্টভাবে জানাচ্ছেন। আমরা শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছি।”

সাভার পৌর ছাত্রদল নেতা শহিদুল ইসলাম সোহাগ বলেন,
তরুণ সমাজ এবার নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং ধারাবাহিকভাবে গণসংযোগ কার্যক্রম অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ