আজ ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৬ ইং

বিল জালিয়াতির অভিযোগে জাবির পরিবহন অফিসের এক কর্মচারী সাময়িক বরখাস্ত

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবহন অফিসের উচ্চমান সহকারী-কাম-কম্পিউটার অপারেটর তছলিম আহমেদকে বিল জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাইয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমানের স্বাক্ষরিত এক অফিস আদেশে বুধবার (১৮ তারিখ) বিষয়টি নিশ্চিত করা হয়।

অফিস আদেশে বলা হয়, পরিবহন অফিসের উচ্চমান সহকারী-কাম-কম্পিউটার অপারেটর জনাব তছলিম আহমেদের বিরুদ্ধে বিল জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠায় ওই দিন পূর্বাহ্ন থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এছাড়া অভিযোগ খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশ-এর ধারা ৫-এর (খ) অনুযায়ী একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও আদেশে উল্লেখ করা হয়।

সাময়িক বরখাস্তকালীন সময়ে অভিযুক্ত কর্মচারী বিধি অনুযায়ী জীবিকা নির্বাহ ভাতা (Subsistence Allowance) হিসেবে তার সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের অর্ধেক পাবেন। পাশাপাশি তদর্থক সাহায্য (অ্যাডহক রিলিফ) সহ প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য সকল ভাতার পূর্ণ অংশ তিনি প্রাপ্য হবেন বলে আদেশে জানানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ