আজ ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৬ ইং

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ধর্মপাশায় দোয়ার মাহফিল

আবু জাহান তালুকদার, সুনামগঞ্জঃ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে গণদোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ গণদোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।

এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। গণদোয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের কল্যাণ এবং রাজনৈতিক শান্তি–স্থিতিশীলতার জন্য প্রার্থনা করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ