বিশেষ প্রতিনিধি:
কুমিল্লা জেলার চান্দিনা উপজপলা অডিটোরিয়ামে আজ রোজ মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ খ্রি. জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ আশরাফুল হক,উপজেলা নির্বাহী অফিসার, চান্দিনা কুমিল্লা,বিশেষ অতিথি কাজী মো: মিজানুর রহমান,আবু আল মামুন, ডিজিএম মো: আবু হানিফা এজিএম সভাপতি ছিলেন জিএম কুমিল্লা বিভাগ জনতা ব্যাংক পিএলসি রিসোর্স পার্সন মোহাম্মদ মামুন সহকারী পরিচালক, ব্যাংলাদেশ ব্যাংক মে: আব্দুর রউফ সহকারী পরিচালক ( ক্যাশ) ব্যাংলাদেশ ব্যাংক,চট্টগ্রাম অফিস।
চান্দিনা সমবায় কর্পোরেট শাখার ম্যানেজার মোহাম্মদ খোরশেদ আলম স্বাগত বক্তব্য প্রদান করেন।এছারা বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উক্ত ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।
জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ এর মধ্য দিয়ে চান্দিনা উপজেলায় জাল নোট সনাক্তকরণ বিষয়টি নিশ্চিত ভাবে করা যাবে বলে ওয়ার্কশপে উপস্থিত প্রশিক্ষনার্থীর মনে করেন।