আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন মাহফুজ ইকবাল

হাসিবুল হাসান ইমু, নিজস্ব প্রতিবেদক:

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন মাহফুজ ইকবাল।

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এক সাহসী তরুণ নেতার নাম উঠে এসেছে সামনে — মোঃ মাহফুজ ইকবাল।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) রাজনীতির এক নিবেদিতপ্রাণ কর্মী, বর্তমানে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ছাত্রজীবন থেকেই বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে সক্রিয় হন মাহফুজ ইকবাল।
তিনি গণ বিশ্ববিদ্যালয় থেকে LL.B (ব্যাচেলর অব লজ) ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে LL.M (মাস্টার্স অব লজ) কোর্সে অধ্যয়নরত।

ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হওয়ার পর থেকেই তিনি তাঁর সাহস, সংগঠনের প্রতি নিষ্ঠা ও নেতৃত্বের দক্ষতার জন্য বিশেষভাবে পরিচিত হয়ে ওঠেন।
তিনি ক্রমান্বয়ে বৃহত্তর ঢাকা জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

রাজপথে নির্ভীক উপস্থিতি-

বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি ও ছাত্রদলের প্রায় প্রতিটি আন্দোলন-সংগ্রামে মাহফুজ ইকবাল ছিলেন রাজপথে সক্রিয়।
তিনি নিজের জীবন ও নিরাপত্তার তোয়াক্কা না করে দলের নেতাকর্মীদের সঙ্গে রাজপথে থেকেছেন প্রতিটি আন্দোলনে।
দলের প্রতি অগাধ ভালোবাসা ও গণতন্ত্রের প্রতি অনড় বিশ্বাসের কারণে দীর্ঘ সময় নিজ বাড়ি থেকে দূরে থেকে নির্বাসিত জীবনযাপন করেছেন, কিন্তু কখনও নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হননি।

২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানে তিনি নেতৃত্বের সামনের সারিতে থেকে আন্দোলন পরিচালনা করেন। সেদিনের রাজপথে তাঁর উপস্থিতি ও সাহসিকতা দলীয় নেতাকর্মীদের মাঝে অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে।
বিএনপি ও ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ তাঁর নেতৃত্বগুণ, ত্যাগ ও সাহসের প্রশংসা করেছেন।

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা-

বর্তমানে মাহফুজ ইকবাল বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে মাঠপর্যায়ে ধারাবাহিকভাবে সাংগঠনিক কাজ পরিচালনা করছেন।
তরুণদের রাজনৈতিকভাবে সচেতন করা, সংগঠনের ভিত্তি মজবুত করা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নিরলসভাবে কাজ করছেন।

তরুণদের প্রতি বিশ্বাস ও নতুন বাংলাদেশের প্রত্যয়-
তরুণদের ভূমিকা সম্পর্কে তাঁর বিশ্বাস স্পষ্ট ও দৃঢ়—
“তরুণদের হাত ধরেই আসবে নতুন বাংলাদেশ।
গণতন্ত্র, ন্যায় ও স্বাধীনতার পথে তরুণরাই হবে আগামী দিনের দিকনির্দেশক শক্তি।”

মাহফুজ ইকবাল মনে করেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে এখনই সময় তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত করার।
তাঁর লক্ষ্য— একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও জনঅধিকার প্রতিষ্ঠিত বাংলাদেশ গড়ে তোলা, যেখানে জনগণই হবে রাষ্ট্রের মালিক।

নেতৃত্ব ও জনপ্রিয়তা-

দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।
সহযোদ্ধারা তাঁকে একজন ত্যাগী, সংগ্রামী ও প্রেরণাদায়ী নেতা হিসেবে দেখেন। বিএনপির স্থানীয় এবং কেন্দ্রীয় পর্যায়ের নেতারাও তাঁর সক্রিয় নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতার প্রশংসা করেছেন।

রাজনীতিকে পেশা নয়, বরং দায়িত্ব ও ত্যাগের ক্ষেত্র হিসেবে দেখেন মাহফুজ ইকবাল।
তাঁর জীবনবোধের মূলমন্ত্র—

“দল ও দেশের স্বার্থে কখনো পিছু হটবো না, রাজনীতি মানেই জনগণের পাশে থাকা।”

রাজপথে অবিরাম লড়াই, দলীয় আদর্শে অটল বিশ্বাস এবং তরুণ প্রজন্মকে এগিয়ে নেওয়ার অঙ্গীকারে মোঃ মাহফুজ ইকবাল আজ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের এক প্রেরণাদায়ী নাম।
দলের প্রতি তাঁর একাগ্রতা, নেতৃত্বের দৃঢ়তা এবং সংগ্রামী মনোভাব তাঁকে আগামী দিনের রাজনীতির একটি উজ্জ্বল সম্ভাবনা হিসেবে তুলে ধরেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ