মহেশখালী প্রতিনিধি :
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন করেছে কালারমারছড়া ইউনিয়ন যুবদল । শনিবার ৩০ মে বিকেল ৩ টার সময় ইউনুছখালী বাজারে ইউনিয়ন যুবদলের অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা সম্পন্ন হয় । কালারমারছড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক ক ম আলমগীরের সভাপতিত্বে , প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালারমারছড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব এখলাছুর রহমান । দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন , মহেশখালী উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক ছাত্রনেতা মোস্তফা কামাল । কালারমারছড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সেলিম মাহমুদ জীবন এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন , কালারমারছড়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বদরুল আলম ছাদেক , কালারমারছড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, ইব্রাহিম বাবুল, নাজমুল হোছাইন সিদ্দিকী ,আবু আহমদ চৌধুরী , ইউনিয়ন যুবদলের সদস্য এহসানুল করিম, শাহাদাত নুর, জুয়েল চৌধুরী , সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন , ৪ নং ওয়ার্ড় যুবদলের সভাপতি মোহাম্মদ ইসমাইল , ৩ নং ওয়ার্ড় যুবদলের সভাপতি উচমান গনি , ৬ নং ওয়ার্ড় যুবদলের সভাপতি রেজাউল করিম , ১ নং ওয়ার্ড় যুবদলের সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম রুবেল , ৪ নং ওয়ার্ড় যুবদলের সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ সোহেল । এসময় উপস্থিত ছিলেন যুবদলের ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড়ের নেতাকর্মীগন । বক্তারা বলেন , স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। তিনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা। জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন। তাই তাকে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের জনক বলা হয়। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সাতটি দেশের সমন্বয়ে সার্ক প্রতিষ্ঠায় স্বপ্নদ্রষ্টা ছিলেন জিয়াউর রহমান। শহীদ জিয়াউর রহমান জাতীয়তাবাদ ভিত্তিক এক কালজয়ী দর্শন প্রতিষ্ঠা করে গেছেন । শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া দল বিএনপি গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্টতা অর্জন করে সরকার গঠন করে বর্তমানে রাষ্ট্র পরিচালনা করছে। বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বিশ্ব নন্দিত জনপ্রিয় নেতা, একইভাবে জিয়াউর রহমানের গড়া দল বিএনপিও বাংলাদেশের জনগনের আস্থা অর্জন করেছে বলেই জনগন বার বার ভোটের মাধ্যমে বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দেয় ।