নিজস্ব প্রতিবেদক :
সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৪ মার্চ) সকাল আটটার দিকে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে এক মিনিট নীরবতা পালন করেন তারা।
এসময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইমলাম বলেন, আজ জাতীয় নাগরিক পার্টির প্রথম কর্মসূচি হিসেবে জাতীয় স্মৃতিসৌধের শহীদ ভীতিতে শ্রদ্ধা নিবেদন করেছি। আজকে থেকে আমাদের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হল। আমাদের ভূখণ্ডের এই জনপদের লড়াইয়ের যে ইতিহাস রয়েছে, ১৯৪৭ সালের আজ দিল লড়াই থেকে শুরু করে ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রাম এবং ২০২৪ সালের ছাত্র জনতার কোন অভ্যুত্থান, সকল লড়াইয়ের আকাঙ্খাকে ধারণ করেই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। সেই লক্ষ্যেই এনসিপি কাজ করে যাচ্ছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেলেও আমাদের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব বারবার হুমকির মুখে পড়েছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ বারবার ভেঙ্গে পড়েছে, আমরা একটি গণতান্ত্রিক সংবিধান গড়ে তুলতে পারিনি। একটি একদলীয় সংবিধানের মাধ্যমে ফ্যাসিজম এবং একদলীয় স্বৈরতন্ত্রের বীজ বপন করা হয়েছিল। আমরা বলেছি একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে। তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। জাতীয় নাগরিক পার্টির এই মুহূর্তের প্রধান কাজ হলো তার সাংগঠনিকভাবে কার্যক্রম বিস্তৃতি করা। তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা এবং নিবন্ধন নিতে যে ধরনের পূরণ করতে হয়, সেই শর্তগুলি দ্রুত সময়ের মধ্যে পূরণ করে আমরা নিবন্ধন কার্যক্রমে আগাবো। এ মাসের মধ্যে আমাদের গঠনতন্ত্র প্রণয়নের কাজ শুরু করব।
তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বারবার দীর্ঘায়িত করা হয়েছে, এবার জাতের দীর্ঘায়িত না হয়, ২৪ এর গণঅভ্যুত্থান যাতে ব্যর্থ না হয়, পুরনো সংবিধান এবং পুরনো শাসন কাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। কেবলমাত্র সরকার পরিবর্তন করে আমাদের জনগণের যে কল্যাণ সেটি সম্ভব নয়, প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। সেজন্য আমরা বলছি যেহেতু ২৪ সালে গণঅভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে, সেহেতু কেবল সরকার পরিবর্তন নয়, শাসন কাঠামোসহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের সূচনা করতে চাই যেখানে গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি বলেন, আমরা জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত যে গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর দেখতে চাই। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা এই বাংলার মাটিতে করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে আমাদের প্রতিশ্রুতি ছিল, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং গত ১৫ বছরে যারা নানা ধরনের জুলুম করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান থাকবে দ্রুত সময়ের মধ্যে এই বিচার বাংলার মানুষ দেখতে চায়। বিচারের পরে যে সংস্কার কার্যক্রম জাতীয় ঐক্যমতের যে কমিশন রয়েছে, সংলাপের মাধ্যমে আমাদের জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের বাস্তবায়ন আমরা দেখতে চাই।
সদস্য সচিব আকতার হোসেন বলেন, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসেছি, ১৯৭১ সালে লাখ লাখ শহীদের জীবনের মধ্য দিয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার যে মুল মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজি সুবিচারের বাংলাদেশ। ৫৪ বছর ধরে তা অধরা থেকে গেছে। আমাদের জাতীয় নাগরিক পার্টি ও সারাদেশের নেতাকর্মীরা অঙ্গীকারবদ্ধ ৭১ এর মুলমন্ত্র সাম্য, মানবিক মর্যাদা ও সামাজি সুবিচারের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মানে জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে। সারা বাংলাদেশে আমাদের অনেকগুলো প্রস্তাবনার জায়গা রয়েছে। বাংলাদেশকে গোটা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো একটি দেশ হিসাবে দেখা, ঢাকা শহরকে গ্লোবাল সাউথের প্রধান হিসাবে দেখা এবং অনেকগুলো স্বপ্ন নিয়ে আমরা আগাচ্ছি।
তিনি বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা বিশ্বাস করি নতুন একটি সংবিধানের বাস্তবতা রয়েছে। তার প্রেক্ষিতে আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি। একই সাথে গণপরিষদ নির্বাচনে জীয় হবেন তারা সংসদ সদস্য হিসাবেও ভুমিকা পালন করবেন। এমন প্রস্তাবও আমাদের পক্ষ থেকে আছে। আমরা যেন বাংলাদেশের সকল ঘরনার মানুষের আস্থার রাজনৈতিক দল হিসাবে যেন আমাদের কার্যক্রম শুরু করতে পারি। ডান-বামের বিভাজনের মধ্যে না গিয়ে সত্যিকার অর্থে একটি মধ্যম পন্থী রাজনীতি বাংলাদেশে যেন আমরা সূচনা করতে পারি তন অঙ্গীকার আমাদের রয়েছে। সঙ্গীতারগুলো যেন আমরা বাস্তবে রূপদান করতে পারি এজন্য সারা দেশের মানুষের সমর্থন আমরা প্রত্যাশা করি। খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশের সকল জেলায় সকল উপজেলায় তাদের কর্ম ও পরিধি বিস্তৃতি করতে সক্ষম হবে বলে আমরা আশাবাদী।
এসময় সারজিস আলমসহ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।