আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

স্ত্রীর সামনে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক 

ঢাকার ধামরাইয়ে সাবেক ইউপি সদস্য ও স্থানীয় যুবদলকর্মী বাবুল হোসেনকে (৫০) দিনেদুপুরে কুপিয়ে হত্যার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে ধামরাইয়ের কুল্লা ও মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে গতকাল রাতে নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তার ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০/১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

গ্রেপ্তাররা হলেন- ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মাখুলিয়া গ্রামের হযরত আলীর ছেলে মো. অনিক (২৮), ধামরাইয়ের পূর্ব কুশিয়ারা গ্রামের হাবিবুর রহমানের ছেলে শয়ন (২২)। তারা মামলার ১১ ও ১২ নম্বর আসামি। মামলার অন্যান্য আসামিরা হলেন- ধামরাই উপজেলার বড় কুশিয়ারা এলাকার মৃত করম আলীর ছেলে মো. শওকত (৩৮), একই এলাকার সেকেন্দার মৃধার ছেলে মনির (৪০), মৃত কাকছেদ আলীর ছেলে মো. আফসান (৪৪), আন্নেছ আলীর ছেলে মো. রাজীব (৪২),

মৃত কাকছেদ আলীর ছেলে আনোয়ার আলী (৪৮), মো. মত্তিছের ছেলে মো. আরিফ (৪০), মাখুলিয়া এলাকার বাদশা মিয়ার ছেলে মো. আরশাদ (৪২), তার ছেলে মো. শরীফ (২৬), একই এলাকার মৃত রহমত আলী রকমতের ছেলে সাইদুর রহমান (৪৮), মৃত আলেফ মিয়ার ছেলে মো. মুনছুর (৪৬), মৃত মফিজ উদ্দিনের ছেলে মো. আরমান (৫০) এবং আশুলিয়ার সিন্ধুরিয়া এলাকার মো. বারেকের ছেলে আয়নালসহ (৪০) অজ্ঞাত ১০-১২ জন।

নিহত বাবুল হোসেন ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মাকুলিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। তিনি স্থানীয় যুবদলকর্মী এবং কুল্লা ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

পুলিশ জানায়, গতকাল ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পর থেকে ঘটনা তদন্তে নামে পুলিশ।

পরে ধামরাইয়ের কুল্লা ও মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকায় অভিযান পরিচালনা করে দুই জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা নিহতের স্ত্রীর দায়ের করা হত্যা মামলার ১১ ও ১২ নম্বর আসামি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা বেশ কিছুদিন ধরে বাবুল হোসেনসহ তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে আসছিলো। গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে বাবুল তার স্ত্রীসহ বাড়ি থেকে সামান্য দূরে ধামরাই থানার কুল্লা ইউনিয়নের বড় কুশিয়ারা সংলগ্ন আকসির নগর  এর ভিতরের জমিতে সরিষা মারাইয়ের কাজ করছিলেন।

এসময় আসামিরা পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্রে নিয়ে তাদের ঘিরে ফেলে। কিছু বুঝে উঠার আগেই আফসান টেটা দিয়ে বাবুলকে পিছন থেকে পিঠে কোপ দেয়।

পরে নিহতের স্ত্রী ইয়াসমিন ও তার জা এগিয়ে গেলে তাদেরও এলোপাথারী ভাবে মারপিট করে। আসামিদের কয়েকজন তাদের পিছন থেকে জাপটে ধরে আরশাদ বাবুলকে রাম দা দিয়ে কোপ দেয়। এছাড়া আসামি শওকত ধারালো ছ্যান দিয়া বাবুলকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকবাবে আহত করেন।

সব শেষে ধারালো সুইচ গিয়ার চাকু দিয়া আঘাত করে বাবুলের চোখ, গাল ও কপালে মারাত্মকভাবে জখম করে মনির। বাবুলকে হাসপাতালে নিতে গেলে তারা বাঁধা প্রদান করে। পরে নানা ধরনের হুমকি দিয়ে চলে গেলে বাবুলকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধামরাই থানার পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম  বলেন, ঘটনার পরপরই অভিযানে নামে পুলিশ। আজ সন্ধ্যায় ধামরাই ও মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল রবিবার তাদের আদালতে পাঠানো হবে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ