আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

লালমোহন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

মো. মুশফিক হাওলাদার প্রতিনিধি, ভোলা:

ভোলার লালমোহনে শীতে এতিম শিশুদের একটু উষ্ণতার ছোঁয়া প্রদানের লক্ষ্যে কয়েকটি ক্বওমী মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ করেছে লালমোহন ফাউন্ডেশন ঢাকা।

শুক্রবার সকালে উপজেলার মাদিনাতুল উলুম ক্বাওমি মাদ্রাসা, জামিয়া ইসলামিয়া মাহিয়াসুন্নহ মাদ্রাসা, মাদিনাতুল উলুম নূরানী ও হাফিজিয়া মাদ্রাসাসহ মোট ৯টি মাদ্রাসায় শীতবস্ত্র পৌঁছে দেয় সংগঠনটি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের পৃষ্ঠপোষকতায় লালমোহন ফাউন্ডেশন ঢাকা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

মাদ্রাসাসহ লালমোহন বাজারের হতদরিদ্র মানুষের মাঝে এক হাজার পিস কম্বল বিতরণ করে “লালমোহন ফাউন্ডেশন ঢাকা”।

এসময় লালমোহন ফাউন্ডেশন ঢাকার সাধারণ সম্পাদক রাইসুল আলম রিয়াদ, সাংগঠনিক সম্পাদক কোমল তালুকদার, সমাজকর্মী জাকির হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ