আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

ভোলার তজুমদ্দিনে গণঅধিকার পরিষদের আনন্দ মিছিল অনুষ্ঠিত

মো. মুশফিক হাওলাদার ভোলা প্রতিনিধি:

নির্বাচন কমিশন কতৃক নিবন্ধন এবং দলীয় ট্রাক প্রতিক পাওয়ায় ভোলার তজুমদ্দিনে গণঅধিকার পরিষদের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদ তজুমদ্দিন, ভোলার আয়োজনে তজুমদ্দিন বাজারে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় গণঅধিকার পরিষদ ভোলা জেলার সদস্য সচিব

আতিকুর রহমান আবু তৈয়ব, সদস্য সচিব লালমোহন উপজেলা শাখা মো. শাহিন হাজী,
যুগ্ম সদস্য সচিব লালমোহন উপজেলা শাখার মো. ইউসুফ হাওলাদার, গনঅধিকার পরিষদ লালমোহন পৌরসভা শাখার আহবায়ক আবদুল্লাহ আল মামুনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ