মোস্তাফিজুর রহমান মুকুল:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা গ্রামে সৌদি প্রবাসীর স্ত্রী তানিয়া আক্তার (২৪) হত্যাকাণ্ডে অভিযুক্ত পরকীয়া প্রেমিক মাহদী হাসানকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে মাহদী হাসানকে গ্রেফতার করা হয়। সে সাভার উপজেলার ডগরমোড়া সিআরপি এলাকায় বসবাস করতেন সেই সাথে একটি মাদ্রাসায় পাঠদান করাতেন। তার বাবার নাম মোঃ বাবুল মিয়ার।
পুলিশ জানায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মোবাইল ফোনে তানিয়া আক্তারের সঙ্গে পরিচয় হয় মাহদী হাসানের। এরপর থেকে তাদের মাঝে সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ক রূপ নেয় পরকীয়া প্রেমে। এর ভিতর তানিয়ার একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কের খবর জানতে পেরে ক্ষুব্ধ হন পরকীয়া প্রেমিক মাহদী। এ বিষয়টি নিয়ে দুজনের মাঝে মনোমালিন্যের সৃষ্টি হয়।
এক পর্যায়ে পরকিয়া প্রেমিক তানিয়া আক্তারকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনার অংশ হিসেবে ২৫ নভেম্বর রাতে সাড়ে সাতটার দিকে প্রেমিক তানিয়ার শ্বশুর বাড়িতে আসে এবং তানিয়াকে বাথরুমে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনার পরেরদিন তানিয়ার বাবা মোঃ আবুল হোসেন বাদী হয়ে সিংগাইর থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তের দায়িত্ব পান এসআই মাসুদ তিনি ক্লুলেস হত্যা মামলার রহস্য উন্মোচন করার জন্য তার সিনিয়র অফিসারদের সাহায্য নিয়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ২ দিনের মাঝে মামলার রহস্য উন্মোচন করে ও আসামী গ্রেফতা করতে সক্ষম হন।
গ্রেফতারকৃত আসামি মাহদী হাসানকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে, সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীর দিয়েছে বলেও জানা যায়।