আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

প্যারাবন কেটে নির্মাণ চিংড়ি ঘের, উচ্ছেদ করতে হাইকোর্ট নির্দেশ

মহেশখালী প্রতিনিধি:

কক্সবাজারের উত্তরে বঙ্গোপসাগরের মোহনায় ছোট্ট দ্বীপ সোনাদিয়া। লাল কাঁকড়া, কাছিম ও বিরল পাখির কারণে এই দ্বীপ সুপরিচিত।

কিন্তু ক্ষমতাসীন ও ভূমিদস্যুরা মিলেমিশেই প্যারাবন নিধন করে অবৈধ চিংড়ি ঘের তৈরির মহাযজ্ঞ চলছিল দীর্ঘদিন ধরে ।

ঐসব অবৈধ চিংড়ি ঘের উচ্ছেদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট । ২৩ অক্টোবর (বুধবার) সোনাদিয়া দ্বীপে ম্যানগ্রোভ ফরেস্ট নিধন বন্ধ, অবৈধ চিংড়ি ঘের উচ্ছেদ এবং ম্যানগ্রোভ ফরেস্ট নিধনের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট ।

রীট মামলাটি হাইকোর্ট বিভাগে শুনানি করেন, সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির।
এই বিষয়ে আরও ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বেজা , এবং সংশ্লিষ্ট দপ্তর , জেলা প্রশাসক কক্সবাজার এবং পুলিশ সুপার কক্সবাজার’কে নির্দেশ দেয়া হয় ।

জানা যায় , উপজেলার সোনাদিয়া দ্বীপ ও আশপাশের এলাকায় বিস্তৃত ম্যানগ্রোভ ফরেস্ট। দ্বীপটিকে ২০০৬ সালে পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করে পরিবেশ অধিদপ্তর।

সেখানকার মাটি, পানি ও প্রাকৃতিক পরিবেশের কোনো পরিবর্তন করা যাবে না। কিন্তু জনপ্রতিনিধি ও প্রভাবশালীরা প্যারাবন কেটে এবং খাসজমি দখল করে শতাধিক ঘের নির্মাণ করে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে ফেলেছে দ্বীপকে।

তা নিয়ে অসংখ্য বার জাতীয় ও স্থানীয় পত্রিকায় রিপোর্ট হলেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোন পদক্ষেপ দেখা যায়নি । মহেশখালী নাগরিক আন্দোলনের সমন্বয়ক এস এম রুবেল বলেন , সোনাদিয়া দ্বীপটি (ইসিএ) পরিবেশ অধিদপ্তরের অন্তর্ভুক্ত এলাকার।

যার পরিবার এবং জীববৈচিত্র সরকার কর্তৃক রক্ষা করার কথা থাকলেও তাদের ভুমিকা ছিল নিরব। ঘের তৈরিতে কাটা হচ্ছে বাইন ও কেওড়া গাছ। তাও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।

যার ফলে ভূমিদস্যুরা প্রতিনিয়তই প্যারাবন দখল করে অবৈধ চিংড়ি ঘের করছে। ভূমিদস্যুদের কবল থেকে দ্বীপ’কে বাঁচাতে আমরা মহামান্য হাইকোর্টে রিট করি। মহামান্য হাইকোর্ট সে’টি আমলে নিয়ে অবৈধ চিংড়ি ঘের উচ্ছেদের নির্দেশ দেন।

যে রায়ে আমরাসহ পুরো মহেশখালী সন্তুষজনক। আমরা চাই এই রায় দ্রুত বাস্তবায়ন করে ভূমিদস্যুদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক ।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক জানান– ভূমিদস্যুরা উপকূল রক্ষাকবচ নামে খ্যাত ম্যানগ্রোভ ধ্বংস করে চিংড়ি ঘের নির্মাণ করছে ।

প্যারাবন নিধনকারী ভূমিদস্যুদের বিরুদ্ধে বাপা মহেশখালী শাখা প্রতিনিয়ত প্রতিবাদ জানিয়ে আসছে । কিন্তু অতীব দুঃখের সাথে বলতে হয় যে , মহেশখালীর দায়িত্বরত রেঞ্জ কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা এবং তাদের যোগসাজশে ভূমিদস্যুরা প্যারাবন কেটে ঘের নির্মাণের উৎসাহ পাচ্ছে ।

আমরা এসব অবৈধ ঘের উচ্ছেদ করার দাবী জানালেও তা অদৃশ্য কারনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেনা বন বিভাগ ও সংশ্লিষ্ট প্রশাসন ।

মহামান্য হাইকোর্ট সোনাদিয়া এবং ঘটিভাংগায় প্যারাবন কেটে অবৈধভাবে সরকারী ভূমি দখলকারীদের উচ্ছেদ করতে নির্দেশ দেওয়ায় আমরা এ রায়ে সন্তুষ্ট এবং এ রায়কে সাধুবাদ জানাই ।

একই সাথে মহামান্য হাইকোর্টের রায় দ্রুত বাস্তবায়নেরও দাবী জানাই । আমরা চাই নদীর জায়গা উচ্ছেদের মাধ্যমে প্যারাবন রক্ষা সহ এদ্বীপের পরিবেশ এবং প্রতিবেশ রক্ষা পাবে ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ