আজ ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা মার্চ, ২০২৬ ইং

চলে গেলেন কামারখোলা প্রাইমারী স্কুলের জমিদাতা হাজী আলী আজ্জন

নিজস্ব প্রতিনিধি :

কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার কামারখোলা গ্রামের কর মুহাম্মদের পুত্র আপ্তাব উদ্দিনের ছেলে জিন্নত আলীর দৌহিত্র কামারখোলা প্রাইমারী স্কুলের জমিদাতা হাজী আলী আজ্জন গত রবিবার সন্ধ্যা ৭ ঘটিকায় কামারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন তাহার নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

হাজী আলী আজ্জন ১৯৫৪ সালের ১৮ জুন কুমিল্লা জেলার কামারখোলা গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন।তার পিতার নাম জিন্নত আলী, মাতার নাম ফুলজান বিবি।হাজী আলী আজ্জন ১৯৯৩ সালের ২৩ সেপ্টেম্বর, কামারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ও খেলার মাঠ সম্প্রসারনের কাজে ০৫ শতক ভূমি দান করেন।

কামারখোলা গ্রামের আর্থসামাজিক ও শিক্ষার মান উন্নয়নে তিনি নিরলস কাজ করে গেছেন।কামারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন মেয়াদ ম্যানিজিংক কমিটির দায়িত্ব পালন করেন দাতা সদস্য হিসেবে।
কামারখোলা গ্রামবাসী এমন সমাজ হিতৈষীর মৃত্যুতে গভীর ভাবে শোকাহত।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ