আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধি:
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মা আয়েশা মেয়েকে হত্যার পরিকল্পনার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে আয়েশাকে আদালতে তোলা হয়। এ সময় আরও তদন্তের জন্য পুলিশ তাঁকে সাত দিনের রি’মান্ডে নেওয়ার আবেদন করেন।
এদিকে গত মঙ্গলবার রাতে নিহত শিশু লামিয়ার বাবা মো. নুরুন্নবী বাদী হয়ে পরশুরাম থানায় একটি হ’ত্যা মামলা দায়ের করেন। ঘটনার দিন (মঙ্গলবার) জিজ্ঞাসাবাদের জন্য নি’হ’তের মা আয়েশা বেগম ও সৎ মা রেহানা আক্তারকে আ’টক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে আজ সকালে আয়েশাকে গ্রেফতার দেখিয়ে সৎ মা রেহানাকে বাদীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।
পরশুরাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাত হোসেন খান বলেন,নুরুন্নবীর সাবেক স্ত্রী আয়েশার পরিকল্পনায় এই ঘটনা ঘটেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার পরিকল্পনার কথা আয়েশা স্বীকার করেছেন। তবে হ’ত্যার সঙ্গে জড়িত দুই যুবককে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। দ্রুত আসামিদেরকে গ্রে’ফতার করা সম্ভব হবে।’
ওসি শাহাদাত হোসেন আরও বলেন, ‘নি’হ’ত লামিয়ার বড় বোন ফাতেমা আক্তার নিহা (১২) জানায় সে হ’ত্যাকারীদের দেখলে চিনবে। সে জানায়, দুজনেই মাথায় হেলমেট পরা থাকলেও বাসায় ঢুকে হেলমেট খুলে ফেলেন। তাঁদের মধ্যে একজনের গায়ের রং কালো ও সামান্য মোটা। আগেও দুজনকে পরশুরাম স্টেশন রোডে দেখেছে নিহা। দুজনের সঙ্গেই তার মায়ের পরিচয় ছিল। নিহা আরও জানায় বেশ কয়েক দিন আগে স্টেশন রোডের বাসায় তার মা আয়েশার সঙ্গে বাসার নিচতলায় সারা রাত ছিলেন এবং পরদিন সকালে দুজনকে বাসা থেকে বের হয়ে যেতে দেখেছেন।’
এদিকে আজ দুপুরে আয়েশা বেগমকে আদালতে তোলা হয়। এ সময় আরও তদন্তের জন্য পুলিশ তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে বলে জানান ওসি শাহাদাত হোসেন।
লামিয়ার বাবা মো. নুরুন্নবী বলেন, বর্তমান স্ত্রী রেহানা আক্তারকে জিজ্ঞাসাবাদ শেষে আমার জিম্মায় আজ সকালে পুলিশ ছেড়ে দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমার আগের স্ত্রী আয়েশার সঙ্গে অনেক দিন ধরে বিরোধ চলছিল। আয়েশার পরিকল্পনাতেই আমাকে ও আমার দ্বিতীয় স্ত্রীকে ফাঁসাতে লামিয়াকে হত্যা করা হয়েছে।’
এদিকে গতকাল বুধবার দুপুরে ফেনী জেনারেল হাসপাতালে লামিয়ার ম’রদেহের ময়নাতদন্ত শেষে বিকেলে পরশুরামের বাঁশপদুয়া গ্রামে নিজেদের বাড়িতে লামিয়ার ম’রদেহ দাফন করা হয়েছে।
বাঁশপদুয়া গ্রামে গত মঙ্গলবার বেলা দেড়টার দিকে হেলমেট পরা দুই যুবক মো. নুরুন্নবীর ভাড়া বাসায় গিয়ে নিজেদের পল্লী বিদ্যুতের কর্মী পরিচয়ে দরজা খুলতে বলেন। এ সময় তাঁর দুই শিশুসন্তান দরজা খুলে দিলে দুই যুবক ঘরে ঢুকে শিশু লামিয়াকে স্কচটেপ দিয়ে হাত-মুখ-পা বেঁধে শ্বাসরোধ করে হ’ত্যা করেন। একই সময় লামিয়ার বড় বোন নিহা একজনের হাত কামড়ে দিয়ে পাশের কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে নিজেকে রক্ষা করে। লামিয়াকে হত্যার পর দুই যুবক চলে গেলে নিহা দৌড়ে পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। পরবর্তীতে নিহা অজ্ঞান হয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।