আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

মহেশখালীতে পরিবেশ ও কৃষি জমি রক্ষার বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে “উঠান বৈঠক”

মহেশখালী প্রতিনিধি:

মহেশখালীর মাতারবাড়ী শাহ মজিদিয়া মাহমুদিয়া এবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে ২৩ নভেম্বর (শনিবার) সকাল ১১টার সময় অত্র মাদ্রাসার সুপার ও মহেশখালী সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মহসিন এর সভাপতিত্ব এবং অত্র মাদ্রাসার ছাত্র মোঃ ওসমান এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় “উঠান বৈঠক” ।
ব্লু প্ল্যানেট ইনিশিয়েটিভ (বিপিআই) এর সহযোগীতায় এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ , পরিবেশ প্রাণ-প্রকৃতি সুরক্ষা পরিষদ ও মহেশখালী সুরক্ষা কমিটির যৌথ আয়োজনে উক্ত উঠান বৈঠকে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী সুরক্ষা কমিটির সহ-সভাপতি ও মাতারবাড়ী ইউপি’র সাবেক মহিলা মেম্বার ছকুনতাজ আতিক , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ প্রাণ-প্রকৃতি সুরক্ষা পরিষদ এর যুগ্ন আহবায়ক এম এ হান্নান , মহেশখালী সুরক্ষা কমিটির যুগ্ন সম্পাদক আব্দু জব্বার প্রমুখ । (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক , পরিবেশ প্রাণ-প্রকৃতি সুরক্ষা কমিটির আহবায়ক এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ এর মহেশখালী প্রতিনিধি আবু বক্কর ছিদ্দিকের সঞ্চালনায় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় মুরুব্বি খলিলুর রহমান , মোঃ সরওয়ার , মোঃ লেদু , মাতারবাড়ী শাহ মজিদিয়া মাহমুদিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ মানিক , সহকারী শিক্ষক আফসারা খানম বিউটি , আকিবুল ইসলাম , শামিমা নাসরিন নয়ন , শারমিন আকতার রিমা , দিদারুল ইসলাম , মনু মিয়া , মোস্তফা বেগম , তসলিমা আকতার , নুর আয়েশা ও হিজবুল প্রমুখ । উঠান বৈঠকে স্থানীয়রা জানান , প্রায় ৯০ হাজার জনবসতি মাতারবাড়ী একটা ইউনিয়নে ৭/৮ টি মেঘা প্রকল্প এখন গলার কাটা হয়ে দাড়িয়েছে । উন্নয়ন প্রকল্পের নামে ধ্বংস করা হচ্ছে কৃষি জমি । স্থানীয়দের সাথে আলাপ আলোচনা না করে একের পর এক চাষের জমি অধিগ্রহণের ফলে কর্মহারা হয়ে এলাকায় বাড়ছে বেকারত্ব । মাতারবাড়ীতে যে সব চিংড়ী প্রজেক্টের জমি , ধান চাষের জমি এবং লবন চাষের জমি অধিগ্রহণ করে প্রকল্প করা হয়েছে তা একমাত্র মাতারবাড়ীবাসির আয়ের উৎস ছিল । আমরা প্রতিনিয়ত উচ্ছেদ আতংকে দিন কাটাচ্ছি । উন্নয়ন প্রকল্পের নামে উচ্ছেদ করা বন্ধ করতে হবে , কৃষি নির্ভর দেশে কৃষি জমি ধ্বংস করে মহেশখালীতে আর কোন প্রকল্প করা যাবেনা । আমাদের একমাত্র মাথাগোঁজার ঠাই এবং পেটের আহার কেড়ে নিয়ে প্রকল্পের নামে মানুষ মারার ফাদ বন্ধ করতে হবে । এসব প্রকল্পের দ্বারা ধ্বংস হচ্ছে বিভিন্ন জলজ প্রাণী একই ভাবে পরিবেশেও বিপর্যয় ঘটছে বলে মনে করেন স্থানীয়রা ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ