আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

শিক্ষাপ্রতিষ্ঠানের বৈষম্য দূর করতে জাতীয়করণের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি :

শিক্ষাপ্রতিষ্ঠানের বৈষম্য দূর করতে জাতীয়করণের দাবিতে সারা দেশের ন‍্যায় ঝালকাঠিতে মানববন্ধন করেছে জাতীয় শিক্ষক ফোরাম ঝালকাঠি জেলা শাখা ।

শনিবার (৫ আগস্ট) বেলা ১২ টার দিকে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে জেলা জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোঃ ওয়ালিউল্লাহর সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয় ।

এ সময় শিক্ষক নেতারা বলেন, আমরা শিক্ষকদের যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছি। একই সিলেবাসে শিক্ষার্থী পড়িয়ে বেসরকারি শিক্ষকরা বেতন-ভাতাসহ নানা বৈষম্যের শিকার।

সকল বৈষম্য নিরসনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাসহ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের পাশাপাশি শিক্ষার সর্বস্তরে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করা ও মাদরাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখার জোর দাবী জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ