ইমাম হোসেন, ঝালকাঠি প্রতিনিধি :
গত ২২ জুলাই দিবাগত রাত আনুমানিক ০১:৩০ মিনিটের সময় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের ১নং জামিলুর রহমান পাপ্পু ছাএাবাসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনায় ৫৩ ব্যাচের দুই ছাত্র মোঃ সরোয়ার (২২) ও মোঃ মাহফুজুর রহমান আহত হয়।
জানাযায়, খাবারের ডাইনিং টেবিলে বসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জুনিয়র ও সিনিয়র উভয়ের ছাত্রদের মধ্যে কথা কাটাকাটি এক পর্যায়ে উভয়ের মধ্যে মারামারি হয়,
এতে সরোয়ারের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে সরোয়ার আহত হয়। সহপাঠীরা মাহফুজুর ও সরোয়ারকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে কলেজের অধ্যক্ষ ও কোতয়ালী থানার পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে উভয়ের মধ্যে সমাধানের চেষ্টা করে। এবং তাদের বিচারের আশ্বাস দিয়ে ঘটনাস্থল ত্যাগ করার পরে পুনরায় উভয় ছাত্রের মধ্যে ধাওয়া পাল্টা চলে।