আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

পেকুয়ায় আ”লীগের উন্নয়ন জামায়াত বিএনপি দিয়ে উদ্বোধন! স্থানীয় আ”লীগের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: 

পেকুয়া উপজেলার অন্যতম ইউনিয়ন মগনামা ফুলতলায় বৃহস্পতিবার সকালে কমিউনিটি ক্লিনিকের নবনির্মিত ভবণের উদ্বোধন করা হয়েছে ।

অভিযোগ উঠেছে মগনামার বিএনপি জামায়াতের শীর্ষ নেতাদের সাথে নিয়ে কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেছেন সংশ্লিষ্টরা। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের কোন আমন্ত্রণ জানানো হয়নি ওই উদ্বোধনী অনুষ্ঠানে৷ ফলে স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন৷

জানা যায়, মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের স্বাস্থ্য খাতকে উন্নত করা এবং স্বাস্থ্য সেবা কে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য ওয়ার্ড ভিত্তিক কমিউনিটি ক্লিনিক কে সব সুযোগ সুবিধা দিয়ে নতুন করে আরো সেবীমুখী করে গড়ে তুলেছেন।

ফলে এখন কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে তৃণমূল পর্যায়ের মানুষ চিকিৎসা সেবা নিতে পারছেন নিজ গ্রামেই৷

কিন্ত কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়নে ভবণ উদ্বোধনের মতো এইরকম একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বাদ দেয়া চরম বৈষম্য ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বলে মনে করেন স্থানীয়রা আওয়ামী লীগের নেতাকর্মীরা।।

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে সামনের সারিতে অবস্থান নিয়ে বক্তব্য দিতে দেখা যায়, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকের হোছাইনকে, উপস্থিত ছিলেন,

যুবদলের ইউনিয়ন সভাপতি সায়েদ খান শান্ত, মগনামা ইউনিয়নের দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি আহমুদু, সাধারণ সম্পাদক শাহাজান, দুই নং ওয়ার্ড জামায়াতে শীর্ষ নেতা মওলগীর, অলী আহমদ,

ইউনিয়ন যুবদল নেতা আসহাব উদ্দিনসহ বিএনপি জামায়াতের আরো বেশ কিছু শীর্ষ নেতাকর্মী ।

এই ছাড়াও সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুছ চৌধুরী তিনিও মাননীয় প্রধানমন্ত্রীকে কটুক্তি মামলার আসামি ।

অভিযোগ রয়েছে অনুষ্ঠানের আয়োজক ফুলতলা কমিউনিটি ক্লিনিকে দায়িত্বপ্রাপ্ত সিএইচসিপি মোহাম্মদ শাহাদাত হোসেনেরও রয়েছে যুবদল সম্পৃক্ততা।

তিনি নিজে স্বপ্রনোদিত হয়ে এই উদ্বোধনী অনুষ্ঠানটি করেছেন বলে জানা গেছে৷
মগনামার দুই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শমসুল আলম বলেন,

কমিউনিটি ক্লিনিক সরকারের অন্যতম সাফল্যতম কাজ কিন্ত এইরকম উন্নয়ন প্রকল্পে বিএনপি জামায়াতের সামনের সারির নেতা কর্মী দিয়ে উদ্বোধন মানে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ৷

এর পেছনে আমরা বড় ষড়যন্ত্রের আভাস লক্ষ্য করছি। আমরা সরকারের উন্নয়ন নিয়ে গর্ব করি কিন্ত আজ উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের দাওয়াত দেয়া হয়নি তার কি কারণ তাও জানিনা৷ শুধু তাই নয় আমাদের সভাপতি সম্পাদককেও দাওয়াত দেয়া হয়নি।

আমি এ ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করছি এবং জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক শাস্তি দাবি করছি।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলতান মোহাম্মদ রিপন চৌধুরী তার ফেসবুক স্ট্যাটাসে উদ্বোধনের ছবি দিয়ে উল্লেখ করেন, শেখ হাসিনার উন্নয়ন বিএনপি দিয়ে উদ্বোধন!

তিনি তার স্ট্যাটাস আরো উল্লেখ করেন, ত্রাণ ও সরকারি সহায়তা পায়, বিএনপি-জামাত কর্মীরা। তৃণমুল আওয়ামী লীগকে “আমি লীগ” করতে সিনিয়রদের কাছে ধন্যা! মুখে হাসিনা, অন্তরে অন্য! আর তো সহ্য হচ্ছে না!।

বিষয়টি নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা এটি হলো সরকারের উন্নয়ন বাধাগ্রস্থ করতে বিএনপি জামায়াতের নীল নকশা।

তিনি ব’লেন,কমিউনিটি ক্লিনিকের দায়িত্বে যিনি আছেন শাহাদাত হোছেন তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের ছোট ভাই তিনি এবং স্থানীয় সরকারের ইউপি চেয়ারম্যান মিলে বিএনপি জামায়াতের এজেন্ডা বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছে।

মুলত ইউনিয়ন চেয়ারম্যানের সহযোগিতায় নির্বাচনকে সামনে রেখে আরেকটি আটাশে অক্টোবর করার পায়তারা করছে তারা। এটি তার অংশ বিশেষ মাত্র।

তিনি আরো বলেন, আমি ও আমার সভাপতি আজ নিজ এলাকায় আছি কিন্ত বিএনপির সম্পাদক যুবলদলের সভাপতি জামায়াত সভাপতি নিয়ে সরকারের উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা মানে সরকারের উন্নয়ন বাধাগ্রস্থ করা।

আমি ক্ষোভ প্রকাশ করে বলছি সরকারি উন্নয়ন প্রকল্প জামায়াত বিএনপি দিয়ে উদ্বোধন করা ইউনিয়ন চেয়ারম্যানের আর দায়িত্ব প্রাপ্ত সিএইচসিপির চরম বিতর্কিত কাজ এবং আসন্ন নির্বাচনের পরিবেশ ঘোলাটে করার পায়তারা।

আমাদেরকে এসব উন্নয়ন প্রকল্প থেকে দূরে রাখা মানে তারা ভিতরে ভিতরে সরকার বিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাওয়া। আমি এর প্রতিবাদ জানাচ্ছি।

এটাও বলতে চাই তাদেরকে এই ক্ষমতা দিল কে??
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খাইরুল এনাম বিএ বলেন, আমি আমার সাধারণ সম্পাদকের বক্তব্যের সাথে একমত৷ আসলেই এটি দুঃখজনক ঘটনা৷

স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের আরেক নেতা অভিযোগ করে বলেন, যারা সবসময় সরকারের সমালোচনা করে মাননীয় প্রধানমন্ত্রীর আকাশচুম্বী উন্নয়ন অস্বীকার করেন তারা এসব অনুষ্ঠানে দাওয়াত পাওয়া কখনো মঙ্গলজনক হতে পারেনা তারা এসব জায়গায় উপস্থিত হয়ে সরকারের সুনাম নষ্ট করতে চায়। যারা বা যে কর্মকর্তা তাদের দাওয়াত দিয়েছে তাদের রাজনৈতিক সম্পৃক্ততা খতিয়ে দেখার ও দাবি ওই আওয়ামী লীগ নেতার।

এদিকে শুধু তাই নয় আয়োজকেরা নবনির্মিত ভবণ নির্মাণে যিনি জায়গা দান করেছেন তার পরিবারের কেউ দাওয়াত পায়নি উক্ত অনুষ্ঠানে। খোঁজ নিয়ে জানা গেছে জমিটি দান করেছেন দুই নাম্বার ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিনের মা আরজ খাতুন ।

জসিম উদ্দিন বলেন, আমার মা কমিউনিটি ক্লিনিকের জন্য জায়গাটি দান করেছেন তবে আমরা প্রচারের উদ্দেশ্যে নয় সম্পূর্ণ মানবসেবায় কাজটি করেছি তবে উদ্বোধনী অনুষ্ঠানে অদৃশ্য কারণে আমরা দাওয়াত পাইনি৷ দাওয়াত পেয়েছেন বিএনপি জামায়াতের লোকজন৷ কারণ যারা আয়োজক তারাও তো বিএনপি জামায়াতের ঘনিষ্ঠ লোকজন।

দায়িত্ব প্রাপ্ত সিএইচসিপি মোহাম্মদ শাহাদাত হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি ভুল এখানে যারা উপস্থিত ছিলেন তারা বেশীরভাগ আওয়ামী লীগ। আর যারা উপস্থিত ছিলেন তারা কোন দল সেটা বিষয় নয় তারা মুলত কমিটির সদস্য। তিনি তহবিল গঠন করতে অনুষ্ঠানটি করেছেন যেহেতু ক্লিনিকে সীমানা বেড়া নাই। সেটির জন্য বাজেটও নাই বলে জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ