আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে রথযাত্রা মহোৎসব উদযাপন

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোউৎসব পালিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে শ্রী শ্রী জগন্নাথ মন্দির (ইসকনের) আয়োজনে এ মহোৎসব পালন করা হয়।

এই রথযাত্রা ইসকন মন্দির হতে কালিয়াকৈর তুরাগ নদী পাড় হয়ে কালিয়াকৈর স্ট্যান্ড প্রদক্ষিণ করে কালী মন্দিরে এসে শেষ হয়। যা আগামী ৩০ই জুন উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে।

প্রতি বছরের ন্যায় এ বছরও চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা। এ রথযাত্রা নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দ মুখর পরিবেশে দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন করেন।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ হলেন জগতের নাথ ও অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছে ঈশ্বর। তাই রথ যাত্রার মধ্য দিয়ে জগতের সার্বিক কল্যাণ সাধন করা হয়। পাপমোচনের একমাত্র মুক্তিলাভ।

জীব রূপে তাকে আর জন্ম নিতে হয় না, এ বিশ্বাস থেকেই রথযাত্রার উপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা শুরু করেন সনাতনী ধর্মাবলম্বীরা।

এ রথযাত্রা উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের এই অনুষ্ঠানমালায় রয়েছে হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায়, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, শোভাযাত্রা, পদাবলী কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল।

এসময় উপস্থিত ছিলেন চাপাইর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু, বাংলাদেশ হিন্দু পরিষদ গাজীপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সুমন সাহা, সাধারণ সম্পাদক এস পলাশ সরকার।

আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি বাবু সুকমল চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক পার্থ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার দর্শনার্থী ও পূজারীবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ