আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

কলাপাড়া উপজেলার অনুর্ধ্ব-১৭ বিজয় দল কুয়াকাটা পৌরসভা

জাহিদুল ইসলাম জাহিদ,কুয়াকাটা প্রতিনিধি:

পটুয়াখালী কলাপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

১৭ জুন, ২০২৩, শনিবার, বিকাল ৩.৩০ ঘটিকায় সরকারি মোজহার উদ্দীন বিশ্বাস কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।উক্ত ফাইনাল খেলায় কুয়াকাটা পৌরসভার মুখোমুখি হয় লালুয়া ইউনিয়ন একাদশ।

এ সময় নির্ধারিত টাইমে, দুই দল এক এক গোলে সমঝোতায় থাকায়, উক্ত ফাইনাল ম্যাচটি ট্রাই বেকারে ফলাফল বেরিয়ে আসে। ট্রাই বেকারের লালুয়া ইউনিয়ন কে ৪ গোলে হারিয়ে, বিজয় ছিনিয়ে নেয় কুয়াকাটা পৌরসভা।
উত্তর টুর্নামেন্টের সেরা খেলোয়ার হিসাবে নির্বাচিত হয়েছে, ডিসকভার ( রাখাইন)

এই টুর্নামেন্টে কলাপাড়া উপজেলায় মোট ২৬ টি দল অংশগ্রহণ করে।

ফাইনাল ম্যাচটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য মো মহিবুর রহমান (মহিব) এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর হোসেন
উপজেলা নির্বাহী অফিসার,কলাপাড়া, ওই সময় আরো নেতাকর্মীরা বিশেষ অতিথির মঞ্চে উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণের সময়, প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোয়ায় সব থেকে এগিয়ে পটুয়াখালী চার আসন।সেই উন্নয়ন বর্তমানে আমাদের এই অঞ্চলের ক্রিয়া প্রতিযোগিতার মধ্যে পড়েছে, অনূর্ধ্ব ১৭ টুর্নামেন্টের এত সুন্দর আমার অঞ্চলের ছেলেরা খেলেছে এটা আমি মুগ্ধ।

কলেজ মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে আনন্দের উৎসব বিরাজ করছিল কলাপাড়া উপজেলায়। ট্রাই বেকারের ফলাফল, কুয়াকাটা পৌরসভা, ৪ লালুয়া ইউনিয়ন ২

কুয়াকাটা এই প্রথম মোঃ মজিবুর রহমানের নেতৃত্বে, উপজেলার শ্রেষ্ঠ দল হিসেবে কুয়াকাটা পৌরসভা নির্বাচিত হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ