পাথরঘাটা বরগুনা প্রতিনিধি : তাওহীদুল ইসলাম:
বরগুনা পাথরঘাটায় অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে শীতের বস্ত্র বিতরণ করছে বরগুনা ৩১৫ সংরক্ষিত আসনের সাবেক মহিলা সাংসদ নাসিমা ফেরদৌস।
পাথরঘাটার পৌরসভা ও পাথরঘাটা উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার বেশ কিছুদিন ধরে বিতরণ করে আসছে তিনি।
পাথরঘাটার সদর, নাচনাপাড়া, রায়হানপুর, কাঁঠালতলী, চরদোয়ানী, কালমেঘা, কাকচিড়াসহ বিভিন্ন এলাকায় এগুলো বিতরণ করে আসছেন ।
অত্যন্ত, গরিব ও দুঃখী খেটে খাওয়া মানুষের মাঝে প্রতিবছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেওয়া উপহার এবং ব্যাক্তিগত তহবিল থেকে সাধারণ মানুষের মাঝে এগুলো বিতরণ করা হচ্ছে।
এ সময় নাসিমা ফেরদৌসী বলেন , এখন পর্যন্ত দেড় হাজার শীতবস্ত্র বিতরণ করেছি।যখন সংসদ সদস্য ছিলাম তখনো আপনাদের পাশে ছিলাম,সকলের কাছে দোয়া চাই যাতে আমি সারাজীবন এভাবে আপনাদের পাশে থেকে সেবা করতে পারি।
এছাড়াও প্রতি বছরের ন্যায় এবারো ঈদ ও কুরবানীতে আপনাদের পাশে থেকে সাধ্য মতো ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে চাই, সকলে আমার জন্য দোয়া করবেন ।