সাভার প্রতিনিধি :
সাভারে ব্রাজিলের খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনায় মো. হাসান মিয়া (২০) নামের একজন শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (১০ ডিসেম্বর) ভোর সাড়ে চার টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ।
এর আগে শুক্রবার (০৯ ডিসেম্বর) রাত ১২ টার দিকে সাভারের ডগড়মোরা স্কুলের সামনে ব্রাজিলের খেলা শেষে এঘটনা ঘটে। এঘটনায় ঘাতকের পরিচয় পাওয়া যায় নি।
নিহত হাসান সাভারের ডগড়মোরা এলাকায় ভাড়া থেকে একটি জুতার কারখানায় চাকরি করতেন বলে জানা গেছে। তবে হাসান ও আহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি।
পুলিশ জানায়, ব্রাজিলের খেলা শেষে হারজিত নিয়ে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে হাসানকে ছুরিকাঘাত করেন ক্ষিপ্ত ফুটবলের এক দর্শক।
এসময় হাসানের বন্ধু এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা করে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।
এনাম মেডিকেল কলেজের ইমার্জেন্সি ডাক্তার জানান, রাত ১২ টা ৪৫ মিনিটে তাদের হাসাপাতালে আনা হয় হাসানকে।
তার কোমড়ে দুইটি গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। হাসপাতালে তার ঠিকানা ব্যবহার করা হয়েছে সাভারের ডগড়মোরা এলাকায়। তার সাথে কয়েকজন বন্ধ এসেছিল।
এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনায় একজন নিহত হয়েছে। আমরা অভিযানে আছি বিস্তারিত পরে জানানো হবে।