আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে সোমভাগ ইউনিয়নে রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন

রনজিত কুমার, নিজস্ব প্রতিবেদক:

ঢাকার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নে ১% এর বরাদ্দ থেকে সোমভাগ ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডে আজাহারের বাড়ি হইতে আদুর বাড়ির রাস্তার পর্যন্ত প্রায়

৪৫০ ফুট রাস্তা ইট দ্বারা উন্নয়ন করার কাজের শুভ উদ্বোধন করেন সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ আওলাদ হোসেন।

উদ্বোধন কালে সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মোঃ আওলাদ হোসেন
বলেন সোমভাগ ইউনিয়ন পরিষদকে আধুনিকায়ন করার জন্য যতটুকু প্রয়োজন আমি সর্বাত্নক চেষ্টা করে যাচ্ছি এবং আগামীতেও করবো ইনশাল্লাহ।

সোমভাগ ইউনিয়ন বাসীর সেবা করতে চাই যতদিন বেচে আছি, আমি পরিষদের দায়িত্বে যতদিন আছি একজন মানুষ আমার সেবা থেকে বঞ্চিত হবে না। জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের দায়িত্ব এখন আমার তাই তাদের যে কোন সমস্যা হলে তা আমি অবশ্যই সমাধান করার চেষ্টা করি।

এসময় আরো উপস্থিত ছিলেন সোমভাগ ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য (মেম্বার) জাহাঙ্গীর আলম, ৭ নং ওয়ার্ড সদস্য ( মেম্বার) আব্দুল মালেক, ১ নং ওয়ার্ড সদস্য (মেম্বার) মোঃ রবিউল করিম সেন্টু সহ উপস্থিত ছিলেন সোমভাগ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও সাংবাদিকবুন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ