সাভার প্রতিনিধি :
সাভার উপজেলাধীন ভাকুর্তা ইউনিয়নে শতভাগ জন্ম নিবন্ধন নিশ্চিত করন কার্যক্রমের উদ্বোধন ও জন্মের ৪৫ দিনের মধ্যে বিনামূল্যে জন্ম নিবন্ধন করায় শিশুর পিতা ও মাতাকে অভিনন্দন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৬ই ডিসেম্বর সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের ২নং ওয়ার্ডে এই জন্ম নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
২০২৪ সালের মধ্যে সরকার দেশের সব নাগরিকের জন্ম নিবন্ধন নিশ্চিত করতে চায়, তারই ধারাবাহিকতায়,
ভাকুর্তা ইউনিয়নে জন্মের ৪৫ দিনের মধ্যে বিনামূল্যে জন্ম নিবন্ধন করায় শিশুর পিতা ও মাতাকে অভিনন্দন সমাবেশ ও শতভাগ জন্ম নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব,
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, উপজেলা পরিকল্পনা অফিসার মেজবাহ উদ্দিন ।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক,হাজী মোহাম্মদ লিয়াকত হোসেন।
এ সময় ইউপি সদস্য জাকির হোসেন, মাজাহারুল ইসলাম, নাজিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আওয়ামী অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীর উপস্থিত ছিলেন ।