আজ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

সাভারে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ২

সাভার প্রতিনিধি :

বাংলাদেশ পুলিশের বিশেষ অভিযান চলছে মাদককের বিরুদ্ধে। এরই ধারাবাহিকতায় গতকাল আশুলিয়া থানার নয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক সহিদুল ইসলাম গোপন সংবাদে ভিত্তিতে নয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা নয়ারহাটের আব্দুর জব্বার আলী দেওয়ানের ছেলে জুমুর আলী দেওয়ান(৫০) এবং নয়ারহাট চাকুলগ্রামের বাছের এর ছেলে মোহাম্মদ আওলাদ (৩০)।
এরা দীর্ঘ ধরে দেশের বিভিন্ন জায়গা থেকে গাঁজা সংগ্রহ করে সাভার আশুলিয়া বিক্রি করে আসছিলো।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, গত কয়েক দিন ধরেই ডিবি পুলিশের বিশেষ অভিযান চলছে মাদকের বিরুদ্ধে।

যারাই মাদকের ব্যবসা করুক তাদের কোন ছাড় দেওয়া হবে না বলেও জানান। সোমবার দুপুরে মাদক আইনে মামলা দায়ের করে আশুলিয়া থানার হস্তান্তর করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ