আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

ইয়ারপুর ইউনিয়ন উপ-নির্বাচনে জনপ্রিয়তায় শীর্ষে সুমন আহমেদ ভূইয়া

মনির হুসাইন উপজেলা প্রতিনিধিঃ

সাভার উপজেলা ইয়ারপুর ইউনিয়নের উপ-নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে সুমন আহমেদ ভূইয়া। দলীয় প্রতীক না পাওয়ায় সতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

আগামী ( ২৯শে ডিসেম্বর) ইয়ারপুর ইউনিয়নের উপ-নির্বাচনে মোট ১৩ জন প্রার্থী চেয়ারম্যান পদে এই প্রথম-বারের মত প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থীরা হলেন, আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির সরকার, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী মাসুদ মঞ্জু,বকুল ভূইয়া,আকবর হোসেন মৃধা,

বিএনপির সমর্থিত দেলোয়ার সরকার,মিনি আক্তার,জিল্লা রহমান,জাতীয় পার্টির আল কামরান,আবুল হোসেন,আব্দুর রহমান,মজুল হক।

৯টি ওয়ার্ডের ৪২ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৮৬ হাজার ৩শত ৬১ জন যার মধ্যে পুরুষ ৪৫ হাজার ৮শত ৯০ জন এবং নারী ভোটার ৪০ হাজার ৪শত ৭১ জন।

আগামী ১০ ডিসেম্বর মনোনয়ন-পত্র প্রত্যাহার এবং ১১ ডিসেম্বর প্রতিক বরাদ্দ দেওয়া হবে বলে জানা যায়।

সুমন আহমেদ ভূইয়া বলেন, এই নির্বাচনে মনোনয়ন বোর্ডে সঠিক তথ্য সংগ্রহ করা হয়নি। দলীয় মনোনয়ন পেতে নাটকীয়তার আশ্রয় নেওয়া হয়েছে।

এই নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে দেখা দিচ্ছে তীব্র ক্ষোভ ও বিশৃঙ্খলা। শেষ পর্যন্ত নির্বাচন অবাধ ও সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় এলাকাবাসী এমনটা প্রত্যাশা সকলের।

এরআগে, গত রোববার নৌকার মাঝি হিসেবে মোল্লা মোহাম্মদ মোশারফ হোসেন মুসাকে চূড়ান্ত করেন আঃলীগ।

গুরুত্বপূর্ণ এই ইউনিয়নে বিশৃঙ্খলা এড়াতে তৎপর পুলিশ।

স্থানীয়রা জানান, ইয়ারপুর ইউনিয়ন উপ-নির্বাচনে আঃলীগের দুইজন প্রার্থী। একজন নৌকা প্রতীক নিয়ে আরেকজন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছে। এদের দুইজনের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারনা করা যাচ্ছে।

সাভার উপজেলা রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন,ইয়ারপুর ইউনিয়নে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে তারা কাজ করে যাচ্ছেন। আশাবাদী সুন্দর একটি নির্বাচন উপহার দেয়া হবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটি বলেন তিনি।

উল্লেখ্য: এক বছর দায়িত্বে থাকা চেয়ারম্যান সৈয়দ আহমেদ মাস্টার হঠাৎ না ফেরার দেশে চলে গেলে তার অবর্তমানে এই আসনটি খালি পরে রয় মূলত তার জন্যই বাকী চার বছর মেয়াদি এই উপ-নির্বাচন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ