আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার 

সাভার প্রতিনিধি :

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ গতকাল রাতে আশুলিয়ার চারবাগ এলাকায় অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার।

গ্রেফতারকৃত ব্যক্তি আশুলিয়া থানার দূর্গাপুর এলাকার শাহজুদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৪০) তাকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে ডিবি পুলিশের উপপরিদর্শক শাহাদাহ হোসেন।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ সাভার আশুলিয়া ধামরাই এলাকায় যেই মাদক ব্যবসা করুক তাদের কোন ছাড় দেওয়া হবে না বলে জানান ডিবি পুলিশ।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, মাদকের বিরুদ্ধে তাদের তাদের কঠোর অবস্থান।  যেই মাদক ব্যবসা করুক না কেন তাদেন গ্রেফতার করা হবে। তিনি আর ও বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ